র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান পদে পরিবর্তন এনেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদের পদায়নের কথা জানানো হয়।
র্যাবের নতুন মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে অতিরিক্ত আইজিপি আহসান হাবিব পলাশকে। তিনি এর আগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (সুপারনিউমারির অতিরিক্ত আইজিপি) পদে নিযুক্ত ছিলেন।
একই আদেশে অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে এসবি প্রধান এবং অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিনকে সিআইডির প্রধান করা হয়েছে।
এছাড়া অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহকে পুলিশ সদরদপ্তর, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি হাসিব আজিজকে এপিবিএনের প্রধান, ডিএমপির অতিরিক্ত কমিশনার শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, এসবির ডিআইজি মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা করা হয়েছে।



