বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ‘৫ আগস্টের পর পুলিশের মনোবলে কিছুটা ভাটা পড়লোও এখন সেটা কাটিয়ে উঠেছে। পুলিশ অনেক ভালো কাজ করছে। গুটিকয়েক মানুষের ভুল সিদ্ধান্তের কারণে পুলিশ মানুষ থেকে বিচ্যুত হয়ে গেছিল। তবে কথায় কথায় তরুণরা রাস্তায় চলে আসে, অবরোধ করে, এটা ঠিক না। এতে সকলের ক্ষতি হয়।’
শুক্রবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন উপহার দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বলেও মন্তব্য করেন আইজিপি।
৫ আগস্টের আগে-পরে পুলিশ হত্যা নিয়ে সাংবাদিককে প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘পুলিশসহ অনেকে মারা গেছে, আইন অনুযায়ী ব্যবস্থা হবে।’
একই সাথে মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেন আইজিপি।



