শেখ হাসিনার পক্ষে বিদেশি ল ফার্মের কোনো চিঠি আসেনি: চিফ প্রসিকিউটর

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০১:৫১ পিএম

দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ায় কোনো আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে একথা জানান তিনি।

এ সময় শেখ হাসিনার পক্ষে বিদেশি একটি ল ফার্মের চিঠি প্রসঙ্গে আমিনুল ইসলাম আরও বলেন, এমন কোনো চিঠি পায়নি প্রসিকিশন। এসব গুঞ্জন তৈরি করে বিচারকাজকে বিতর্কিত করা আইন অবমাননার সামিল।

জুলাই গণহত্যার মামলায় মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার খবর বেরিয়েছে, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছেন তিনি।

একটি বিদেশি ল ফার্মকে দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিঠি পাঠিয়েছেন বলে দাবি করেছেন শেখ হাসিনার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মোহাম্মদ এ আরাফাত।

ট্রাইব্যুনালে আসামির অনুপস্থিতিতে যেভাবে বিচার করা হয়েছে, তাতে আন্তর্জাতিক আইন এবং ন্যায্য বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘন হয়েছে- এমন দাবি করেছেন শেখ হাসিনা।

এদিকে, জুলাই হত্যাযজ্ঞের একটি মামলায়, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেকমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দিয়েছে তদন্ত সংস্থা। এছাড়া হাসানুল হক ইনুর মামলার পুনঃতদন্ত চেয়ে করা আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল- ২।

 

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
শেখ হাসিনার দেশে ফেরার নথি ভারত বা বাংলাদেশ সরবরাহ করতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলার পর কোটা সংস্কার আন্দোলনের মোড় ঘুরে যায়। দেশজুড়ে বিক্ষোভ ও সংঘর্ষের ধারাবাহিকতায় আন্দোলনটি গণঅভ্যুত্থানে রূপ নেয়।
জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী জুলাই আন্দোলনে ১৪০০ জন শহীদ হয়েছেন। এর মধ্যে ৮৬৫ জনের ডিএন শনাক্ত করা হয়েছে। বাকিগুলোর কাজ চলমান।
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর