আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার, সর্বোচ্চ সাজার আশা রাষ্ট্রপক্ষের

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ৩০ আসামির এই মামলায় রয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, পুলিশ কর্মকর্তা ও ছাত্রলীগ নেতারা।

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৩ এএম

গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার। এই রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রংপুরের পুলিশ কমিশনারসহ মোট আসামি ৩০ জন। প্রসিকিউশন জানায়, ট্রাইব্যুনালে সবচেয়ে বেশি আসামি এই মামলায়। পর্যাপ্ত তথ্য উপাত্ত দিয়ে তাঁদের অপরাধ প্রমাণ করতে পারায় যথাযথ সাজা হবে বলে আশা করছে রাষ্ট্রপক্ষ।

২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে শহীদ হওয়ার আগে পুলিশের গুলির সামনে আবু সাঈদের বুক পেতে দাঁড়ানোর এই দৃশ্য এখন প্রতিরোধের প্রতীকী ছবি।  

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন আবু সাঈদ। তাঁর হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে গত বছরের ৬ আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার।

মামলার প্রধান আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সে-সময়ের উপাচার্য ড. হাসিবুর রশিদ। তালিকায় আরও আছেন চার শিক্ষক, আরএমপির সাবেক কমিশনার মনিরুজ্জামানসহ আট পুলিশ, ছাত্রলীগের নেতা-কর্মী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী। এদের মধ্যে এখন পর্যন্ত গ্রেপ্তার মাত্র ছয়জন। ৫ মাস ২০ দিনের বিচারিক কার্যক্রম শেষ হয় গত ২৭ জানুয়ারি। মামলায় সাক্ষ্য দেন ২৫ জন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘আবু সাঈদের হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে উঠে আসে। তদন্তে সন্দেহাতীতভাবে আমরা এটির অকাট্য প্রমাণ পেয়েছি। যাদেরকে আমরা বিচারের সম্মুখীন করেছি, যেহেতু মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি তাই আমরা বিশ্বাস করি এখানে আমরা আশানুরুপ রায় পাব।’

আসামিপক্ষের দাবি, আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়েছেন, তা প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। মাথার পেছনে আঘাতে মৃত্যু হয় তাঁর। এ ছাড়া ঘাটতি ছিল আরও তথ্য প্রমাণের।

আসামি পুলিশের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, ‘যে ছয়জন পুলিশ কর্মকর্তা আবু সাঈদের মাথায় লাঠিচার্জ করেছেন, এর মধ্যে পাঁচজনকে বাদ দিয়েই রিপোর্ট দাখিল করা হয়েছে। মরদেহে কোনো গুলির গর্ত না থাকা এবং গুলির কার্তুজের কোনো অংশবিশেষের উপস্থিতি না থাকা ইত্যাদি কারণে আসামীগণ বেকসুর খালাস পাবেন।’

আবু সাঈদ হত্যায় ঊর্ধ্বতন নির্দেশদাতা হিসেবে এরই মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামানকে যাবজ্জীবন সাজা দিয়েছে ট্রাইব্যুনাল–১। আর কাল ট্রাইব্যুনাল দুইয়ের রায়ে জানা যাবে সরাসরি হত্যা দায় আসলে কাদের।

সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামী সপ্তাহে।
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ সোমবার। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণার কথা রয়েছে।
আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রাথমিক সম্পৃক্তা পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তবে...
দেশ ও জাতিকে ঘিরে জুলাই শহীদদের যে স্বপ্ন ছিল তা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত স্বৈরাচার আমলে গুম-খুনের শিকার ও জুলাই শহীদদের পরিবারের সদস্যদের...
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহার সরকারের উদ্বেগকে আমলে নেবে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর