জ্বালানি সংকটে স্থগিত হলো বার কাউন্সিলের সদস্য নির্বাচন

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পিএম

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ১৯ মে অনুষ্ঠেয় সদস্য নির্বাচন স্থগিত করা হয়েছে। জ্বালানি তেলের সংকটসহ কিছু কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

গতকাল বুধবার বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত বার কাউন্সিলের জরুরি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত বলে বার কাউন্সিলের সচিবের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, দেশব্যাপী বিদ্যমান তীব্র জ্বালানি সংকটের কারণে আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য বার কাউন্সিল সদস্য নির্বাচনে সাধারণ আসনের ৭টি ও আঞ্চলিক আসনের ৭টি পদে অংশগ্রহণকারী আইনজীবীদের সারাদেশে নির্বাচনী প্রচারণা কার্যক্রমসমূহ উল্লেখযোগ্যভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার সমিতির নিকট থেকে প্রাপ্ত আবেদন ও অনুরোধসমূহ যথাযথভাবে বিবেচনায় নিয়ে, আগামী ১৯মে অনুষ্ঠেয় বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন স্থগিত করা হলো।

ভোক্তার আস্থা অর্জনে এবার নিজস্ব ল্যাবরেটরিতে পণ্য পরীক্ষা করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালকের দাবি, বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিতে ল্যাব স্থাপনের...
দেশের আইনে বাবাকে শিশুর ‘স্বাভাবিক অভিভাবক’ হিসেবে গণ্য করা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে প্রকৃত পরিচর্যাকারী মাকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হয়। বিশেষ করে স্কুলে ভর্তি, জরুরি চিকিৎসা বা বিদেশভ্রমণের...
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী রোববার জমা দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া...
ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে নভেম্বর মাস পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র বা ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার আগের...
সংরক্ষিত নারী আসন-২৩ এর উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁর...
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, ফিলোসপিক্যাল প্রশ্নগুলো যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমরা গবেষণা করার উদ্দেশ্য খুঁজে পাবো। গবেষণা আমাদেরকে শুধুমাত্র পরীক্ষায় পাস করা বা প্রমোশন দেয় না।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর