আজ সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসসহ একাধিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির উদ্বোধনে আজ সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হযরত শাহজালালের মাজার জিয়ারত থেকে শুরু করে জলাবদ্ধতা নিরসন প্রকল্প, নদী পুনঃখনন এবং শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি– দিনব্যাপী নানা আয়োজনে অংশ নেবেন তিনি।

আপডেট : ০২ মে ২০২৬, ১০:১৯ এএম

নতুন কুঁড়ি স্পোর্টসসহ বেশ কিছু কর্মসূচি উদ্বোধনে আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে ঘিরে সিলেটের মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।

বিমানে সকাল ১০টায় সিলেট পৌঁছানোর পর প্রথমে হযরত শাহজালালের মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। পরে সিলেট সার্কিট হাউসসংলগ্ন চাঁদনীঘাটে নগরীর জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ও সুধী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান।

দুপুরে কাশিপুর ইউনিয়নের বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। আর বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া শিল্পকলা একাডেমিতে একটি সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর এটিই তারেক রহমানের প্রথম সিলেট সফর।

প্রধানমন্ত্রী তারেক রহমান নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সঙ্গে জনগণের সেবা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা হিসেবে আপনাদের কাছে জনগণ শুধু...
দেশের ভেতরে কিংবা সীমান্তের ওপার থেকে যতই ষড়যন্ত্র হোক জনগণ তা রুখে দেবে বলে হুঁশিয়ার দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে এই...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে ঐতিহাসিক সার্বভৌমত্ব র‌্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশের প্রতিটি গ্রাম ও ইউনিয়ন পরিষদ নিরাপদ রাখতে কাজ করছে। গ্রামীণ জনপদ নিরাপদ থাকলে বাংলাদেশও নিরাপদ থাকবে। আর তৃণমূল মানুষের শান্তি ও নিরাপত্তা রক্ষায় গ্রাম...
রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা পরী মণি। রোববার রাতে গুলশানের শুটিং ক্লাবে ওই ঘটনার পর ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে শিক্ষা অফিসের এক কর্মকর্তা আহত হয়েছেন। রোববার রাতে নগরীর মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এই ঘটনা ঘটে। 
রমজান আসতে মাস তিনেক বাকি। এরই মধ্যে ছোলার বাজারে শুরু হয়েছে অস্থিরতা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রতি কেজি ছোলার দাম বেড়েছে ২০ টাকার বেশি। এজন্য আমদানি ও পরিবহন খরচ বৃদ্ধিকে দায়ি করছেন...
ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তেহরান। এতে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে স্বাস্থ্যঝুঁকি হতে পারে। তাই আগাম সতর্কতা নিচ্ছে ইরান। কারণ এরই মধ্যে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে,...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর