আলোচিত মামলার রায়ে আলাদা বেঞ্চ গঠনের তাগিদ জ্যেষ্ঠ আইনজীবীদের 

আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলার রায় দ্রুত নিষ্পত্তি ও হাইকোর্টে দীর্ঘসূত্রতা কমাতে আলাদা বেঞ্চ গঠনের তাগিদ দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবীরা। ডেথ রেফারেন্স শুনানি দ্রুত করার প্রয়োজনীয়তাও উঠে আসে।

আপডেট : ২৪ মে ২০২৬, ০৭:০৯ পিএম

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলাসহ আলোচিত সব মামলার রায় যাতে হাইকোর্টে এসে দীর্ঘসূত্রতার কবলে না পড়ে,  এ জন্য আলাদা বেঞ্চ গঠন করার তাগিদ দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবীরা। আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে আলাদা বেঞ্চের প্রয়োজনীয়তা তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব-উদ্দিন খোকন। 

চিফ প্রসিকিউটর বলেন, ‘আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলায়, সামাজিক চাপ ও সরকারের সদিচ্ছার কারণে বিচারিক আদালতে দ্রুত বিচার ও সাজা হয়। কিন্তু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন হওয়ায় এবং ডেথ রেফারেন্সের শুনানিতে হাইকোর্টে সবচেয়ে বেশি সময় ব্যয় হয়। এক্ষেত্রে বেশি সময় লাগে পেপার বুক তৈরিতে। কারণ মামলার আদ্যপান্ত নিয়ে পেপার বুক সরকারিভাবে তৈরি করা হয়।’

চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘হাইকোর্টে বছর ও তারিখের ক্রম অনুযায়ী শুনানি হয়ে থাকে। এক্ষেত্রে ডেথ রেফারেন্সের মামলার শুনানির জন্য বেঞ্চের সংখ্যা বাড়াতে হবে।’

এ সময় সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন, ‘প্রধান বিচারপতি তার এখতিয়ার অনুযায়ী, চাইলে নারী ও শিশু নির্যাতনসহ গুরুত্বপূর্ণ মামলাগুলোর জন্য আলাদা বেঞ্চ গঠন করে দিতে পারেন।’

দেড় বছরের তদন্ত শেষে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলার প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দিয়েছে তদন্ত সংস্থা। এতে শেখ হাসিনা, বেনজীর, কয়েকজন সাংবাদিকসহ ৪২ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে।...
শেখ হাসিনার আত্মসমর্পণ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ব্যক্তিগতভাবে দেশে ফেরার সুযোগ নেই। তাঁকে বাংলাদেশে আনতে হলে ভারত সরকারকেই আনুষ্ঠানিকভাবে...
জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজ শনিবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হাইকোর্টের রায়ের পর নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের মাধ্যমে চট্টগ্রাম-২ আসনের বিএনপির নির্বাচিত প্রার্থী সরোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। জাতীয় সংসদ ভবনে স্পিকারের উপস্থিতিতে শপথ...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর