ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

আজ বুধবার রাতের মধ্যে ঢাকাসহ দেশের মোট ১২টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

আপডেট : ১০ জুন ২০২৬, ০৬:৫৯ পিএম

আজ বুধবার রাতের মধ্যে ঢাকাসহ দেশের মোট ১২টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

বুধবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।  বেলা তিনটা থেকে দিবাগত রাত একটা পর্যন্ত এ অবস্থা থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ সময়ের মধ্যে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতেও বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী দুই থেকে তিন দিন দেশের বিভিন্ন এলাকাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। মৌসুমি বায়ুর সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়বে।

আটলান্টিক মহাসাগরে সবেমাত্র শুরু হয়েছে ঘূর্ণিঝড় বা হারিকেনের মরশুম। জুন থেকে নভেম্বর—এই ছয় মাস আমেরিকার উপকূল আর ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মানুষের কাটে আতঙ্কে। কিন্তু এবারের সমীকরণটা একটু ভিন্ন।...
সামনের মাসগুলোতে আরও গরম হতে পারে পৃথিবী, বাড়তে পারে খরা ও অন্যান্য চরম আবহাওয়ার ঘটনা। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, এর পেছনে ভূমিকা রাখতে পারে মাঝারি থেকে শক্তিশালী এল নিনো। তবে বিশেষজ্ঞরা বলছেন,...
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম পৌরসভার বৈদ্দেরখিল গ্রামে স্থানীয়রা বানরটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করে।
এ মাসে দুই-তিনটি মাঝারি তাপপ্রবাহ বইতে পারে। এবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেরিতে আসায় বর্ষাও আসতে কিছুটা দেরি হচ্ছে। মাসের মাঝামাঝি পুরোদমে শুরু হবে বর্ষা। তবে এবার বর্ষায় ভারী বৃষ্টির পরিমাণ কম...
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশ্রাফুল আলমকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। 
পাবনায় ছেলের সামনে হোসেন আলী ওরফে হোসেন ঠাকুরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে। তবে এজাহারভুক্ত প্রধান...
পশ্চিমবঙ্গে রাজনৈতিক চ্যালেঞ্জ ও তৃণমূল কংগ্রেসের ভাঙন নিয়ে আলোচনা চলার মধ্যেই দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের দাবি,...
রাজধানীর চানখারপুলে রাস্তা পারাপারের সময় মৌমিতা পরিবহন বাসের ধাক্কায় জয়দেব নামে এক ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটরের মৃত্যু হয়েছে। নিহত বয়েল ল্যাবরেটরিজ কোম্পানিরর ডিস্ট্রিবিউটর ছিলেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর