পানামাকে হারাল ঘানা, উজবেকিস্তানকে কলম্বিয়া

আপডেট : ১৮ জুন ২০২৬, ১১:০৯ এএম

ফিফা বিশ্বকাপে যোগ করা সময়ে ইরেনকিরের একমাত্র গোলে পানামাকে হারিয়েছে ঘানা। এদিকে, নবাগত উজবেকিস্তানের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে কলম্বিয়া।

সামর্থ্যের বিচারে ঘানা এগিয়ে থাকলেও, শুরু থেকে দাপট দেখিয়েছে পানামা। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় গোল বঞ্চিত হয় তারা। বিরতির পর সমান তালে লড়েছে দু-দল।

শেষ পর্যন্ত যোগ করা সময়ে ইরেনকিরের গোলে ভাঙে ডেডলক। তাতে জয়োল্লাসে মাতে ঘানা। এল-গ্রুপে দুইয়ে আফ্রিনাক দলটি।

এদিকে, ৪০ মিনিটে মুনোজের লক্ষ্যভেদে উজবেকিস্তানের বিপক্ষে এগিয়ে যায় কলম্বিয়া। ৬০ মিনিটে ফাইজুল্লায়েভের গোলে সমতায় ফেরে এশিয়ান দলটি।

তবে পাঁচ মিনিট পরই ডিয়াজের গোলে আবারও লিড নেয় কলম্বিয়া। আর যোগ করা সময়ে ক্যাম্পাজের লক্ষ্যভেদে সহজ জয় সাউথ আমেরিকান দলটির। কে-গ্রুপে শীর্ষে কলম্বিয়া।

হাইতিকে হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল। চলতি ফিফা বিশ্বকাপে ছোট দলগুলোর বিপক্ষে হোঁচট খাচ্ছে বড় দলগুলো। তা দেখে সতর্ক সেলেসাওরা। এদিকে আলজেরিয়ার বিপক্ষে জয়ের পরই, অস্ট্রিয়া ম্যাচের জন্য প্রস্তুতি শুরু...
বিশ্বকাপ মিশন শুরু করছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু হবে তাদের। রাতে রয়েছে ইংল্যান্ড-ক্রোয়েশিয়ার হাইভোল্টেজ লড়াইও।
লিওনেল মেসি তো ফুটবলের সর্বোচ্চ ট্রফিটাও জিতে নিজের গল্পটা অমর করে ফেলেছেন। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো? ৪১ বছর বয়সে এসেও যে মানুষটা থামেননি, এবারে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলতে নামবেন...
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করলেন লিওনেল মেসি। ৩–০ গোলে জয় পেয়েছে তাঁর দল আর্জেন্টিনা। এ যেন অন্য এক মেসি! মাঠেই কাঁদতে দেখা গেল তাঁকে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় সরবরাহ করা পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা...
যুদ্ধ বন্ধের চুক্তি ভাঙলে ইরানে আবারও বোমা হামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে জি৭ সম্মেলনে যোগ দেওয়া ট্রাম্প স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে...
মুন্সিগঞ্জের লৌহজংয়ে সোহেল মুন্সী (৩৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার গাওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে নিজ বাড়ির উঠানে তাকে ধারালো অস্ত্র...
সরকারসহ সবার ভুল গঠনমূলকভাবে ধরিয়ে দিতে গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রুপরেখা প্রণয়নের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর