হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, কমেছে আক্রান্তের সংখ্যা

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৬৮০ জনের মৃত্যু এবং হাজারো আক্রান্তের তথ্য পাওয়া গেছে।

আপডেট : ২১ জুন ২০২৬, ০৪:১৫ পিএম

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ ৬৮০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে প্রাণ গেছে ৯৩ জনের। আর হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৫৮৭ জনের।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৬২ জন। আর হামের উপসর্গ রয়েছে ১ হাজার ১ জনের শরীরে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১১ হাজার ১১। আর সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯২ হাজার ৭৯০।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৭৬ হাজার ৮৫৯ জন রোগী। যাদের মধ্যে ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছেড়েছে ৭২ হাজার ৮৪৯ জন।

 

হামের বিষয়ে আগের সরকারের গাফিলতি থাকলেও তদন্তের প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ‍্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। সরকারের টিকা ক্যাম্পেইন ও নানা উদ্যোগ নেওয়ায় হামে...
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে ৪ শিশুর মৃত্যু হয়েছে, তার মধ্যে ২টি শিশু মারা গেছে সিলেট বিভাগে। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ১টি করে শিশুর মৃত্যু হয়েছে।
দেশে হামে মৃত্যুর হার প্রায় ৫০ শতাংশ কমলেও আক্রান্তের সংখ্যা এখনো উদ্বেগজনক। গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞরা শিশুদের অপুষ্টি ও দুর্বল...
হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা প্রায় ৫০ ভাগ কমলেও কমছে না আক্রান্তের হার। ৩ থেকে ১৭ জুন প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছে ১ হাজার ১৩৫ জন। টিকা নেওয়ার পরও আক্রান্তের হার না কমায় দুশ্চিন্তায় বিশেষজ্ঞরা।...
বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম নতুন করে এক দফা বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের সর্বশেষ অর্থনৈতিক পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের...
গত অর্থবছরের প্রথম ১০ মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে সরকার ব্যাংক থেকে প্রায় ৭৬ হাজার কোটি টাকা বেশি ঋণ নিয়েছে। অন্যদিকে একই সময়ে বেসরকারি খাত ব্যাংক থেকে প্রায় ২৫ হাজার কোটি টাকা কম ঋণ পেয়েছে। 
তবে আর্জেন্টিনা যে শুধু এসব পার্টি ও খাবার নিয়েই ব্যস্ত, ব্যাপারটা তেমন নয়। অনুশীলনেও কোনো কমতি রাখছেন না স্কালোনির শিষ্যরা। তবে আর্জেন্টিনার অনুশীলন অন্য আট-দশটা দলের মতো নয়, সেখানেও চলে...
যুদ্ধ বন্ধে সুইজারল্যান্ডে নতুন দফায় আলোচনা শুরু করেছে ইরান ও আমেরিকা। এতে অংশ নিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল, আয়োজক দেশ সুইজারল্যান্ড এবং মধ্যস্থতাকারী দুই দেশ পাকিস্তান ও কাতারের...
লোডিং...

এলাকার খবর