নৃত্যপরিচালক জাকির হোসেন আর নেই

আপডেট : ২৩ জুন ২০২৬, ১২:৪৯ পিএম

জনপ্রিয় নৃত্যপরিচালক ও চলচ্চিত্র অভিনেতা জাকির হোসেন মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক জায়েদ খান। শোকপ্রকাশ করে সামাজিকমাধ্যমের এক পোস্টে তিনি বলেন, ‘জাকির হোসেন ভাই চলচ্চিত্রের একজন গুণী নৃত্যপরিচালক ছিলেন। তিনি দুইবার আমার সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া আমার বেশ কয়েকটি সিনেমার গানে নৃত্য পরিচালনাও করেছেন।’

তিনি আরও লেখেন, ‘দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ সকালে চলে গেলেন না ফেরার দেশে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাকির ভাইয়ের অসময়ে চলে যাওয়া মেনে নেওয়া খুবই কষ্টের। যেখানেই থাকেন ভালো থাকেন ভাই।’

জাকির হোসেন দুইবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছবি: ফেসবুক/জায়েদ খান

জাকির হোসেনের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মরণব্যাধি কোলন ক্যানসারে ভুগছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য মাঝে ভারতের বেঙ্গালুরুতেও নিয়ে যাওয়া হয়েছিল। 

সম্প্রতি হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। শনিবার (২০ জুন) তাঁকে মহাখালী ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ৫ বছরের এক কন্যাসন্তান রেখে গেছেন।

এই নৃত্যপরিচালকের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় ভাসছে গোটা বিশ্ব। এবারের আসরে দুর্দান্ত সেভ করে একের পর এক চমক দেখাচ্ছেন বেশ ক’জন গোলকিপার। রোববার (২১ জুন) মধ্যরাতে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমে গোলশূন্য ড্র করেছে ইরান।...
পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত চলচ্চিত্র ‘অভিমান’। যেখানে ‘রকস্টার আকাশ চ্যাটার্জি’র ভূমিকায় রয়েছেন এই টলিউড মেগাস্টার। তবে সিনেমাটি মুক্তি পেতেই তাঁর...
সম্প্রতি বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘আলফা’র টিজার প্রকাশ করেছে যশরাজ ফিল্মস, যা আদিত্য চোপড়ার নতুন স্পাই ইউনিভার্সের এক রোমাঞ্চকর ঝলক তুলে ধরেছে। তবে সেখানে শুধু আলিয়া ভাট ও ববি দেওলকে দেখে হতাশা...
সিনেপ্রেমীদের জন্য প্রায়শই নানারকম আয়োজন করে থাকে জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। সাম্প্রতিক...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে রাজধানীর সাতটি পয়েন্টে বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার বিজিবির এক খুদে...
রাজধানী মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স সংক্রান্ত জটিলতায় অনিশ্চয়তার মুখে পড়েছেন কয়েকশ দেশি ও বিদেশি ইন্টার্ন চিকিৎসক। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাদের অন্য হাসপাতালে স্থানান্তরের কথা বলা...
ডিএমপি কমিশনার জানান, নিষিদ্ধ দলটির নেতারা বা কর্মীরা যেন কোনো নাশকতা করতে না পারে তাই ৩ দিনের বিশেষ নিরাপত্তা নিয়েছিল ডিএমপি। বিভিন্ন মেস ও হোটেলে তল্লাশি করা হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে...
মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহের ‘খুনের রহস্য’ উদঘাটনে কবর থেকে তাঁর দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল করেছেন আদালত। মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে...
লোডিং...

এলাকার খবর