ঢাবির রোকেয়া হলের গাছ থেকে পড়ে মালির মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের গাছ থেকে কাঁঠাল পারতে গিয়ে নিচে পড়ে ছিয়াকুল (৩৯) নামের এক বাগান মালির মৃত্যু হয়েছে।

আপডেট : ২৩ জুন ২০২৬, ১২:২৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের গাছ থেকে কাঁঠাল পারতে গিয়ে নিচে পড়ে ছিয়াকুল (৩৯) নামের এক বাগান মালির মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

ছিয়াকুলের বাড়ি নড়াইলের নড়াগাতী থানার দেবদূত এলাকার রয়জুলের ছেলে। তিনি ঢাবির রোকেয়া হলের বাগান মালি হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। 

নিহতের সহকর্মী সুনীল জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে রোকেয়া হলের গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন ছিয়াকুল। এ সময় অন্য আরেকটি কাঁঠাল তার মাথার ওপর পড়লে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সন্তান হিসেবে বয়স্ক বাবা-মায়ের ভরণপোষণ না করাকে অন্যায়। তাই, এটি প্রতিরোধে বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগের দাবি জানিয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের চেয়ারম্যান হালিদা হানুম আখতার।...
কুমিল্লা নগরীর ছোটরা পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় ড্রেনে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাতে ভারী বর্ষণের পর শহরজুড়ে জলাবদ্ধতা দেখা দিলে এই দুর্ঘটনা ঘটে।
রাজধানীর কাফরুলে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ চৌধুরী রাফি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার সকাল ৭টার দিকে হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে তাঁর...
ডিএমপি কমিশনার জানান, নিষিদ্ধ দলটির নেতারা বা কর্মীরা যেন কোনো নাশকতা করতে না পারে তাই ৩ দিনের বিশেষ নিরাপত্তা নিয়েছিল ডিএমপি। বিভিন্ন মেস ও হোটেলে তল্লাশি করা হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে...
মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহের ‘খুনের রহস্য’ উদঘাটনে কবর থেকে তাঁর দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল করেছেন আদালত। মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে...
জনপ্রিয় নৃত্যপরিচালক ও চলচ্চিত্র অভিনেতা জাকির হোসেন মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে জেলা সদরসহ বিভিন্ন উপজেলা ঘুরে কোথাও আওয়ামী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর