ফ্যাসিবাদ আবার উঁকি দিচ্ছে: রিজভী

আপডেট : ২৩ জুন ২০২৬, ১১:৪২ এএম

ফ্যাসিবাদ আবার উঁকি দিচ্ছে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ মিছিল শেষে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদ আবার উঁকি দিচ্ছে, যারা মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, জেল জুলুম অত্যাচার করে বাড়িতে বাড়িতে পুলিশ পাঠিয়ে নির্যাতন করেছে, তারা পচা পানা থেকে উঁকি দিচ্ছে।

তিনি বলেন, গত ১৭ বছরে  অসংখ্য নেতা–কর্মী জেল–জুলুমের শিকার হয়েছে, গুম হয়েছে; জনগণ এসব আর দেখতে চায় না।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে, দেশবিরোধী দেশের সার্বভৌমত্ববিরোধী বক্তব্য দেওয়া হচ্ছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, এত সাহস পেলেন কীভাবে এই জাতিকে গোলাম বানাবেন, দিল্লির কৃতদাস বানাবেন; জনগণ তা হতে দেবে না।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন। এ উপলক্ষে ১৮ জুন সারাদেশে সতর্কতা জারি করে পুলিশ সদর দপ্তর। তবে, রোববার গাজীপুরে ঝটিকা মিছিল থেকে প্রকাশ্যে পুলিশকে হুমকি দেয়...
বিক্ষোভ মিছিলের কাছে পুলিশকে দেখে হুমকি দেওয়ার একটি ভিডিও আজ সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে পুলিশ দেখে নেতা-কর্মীদের বলতে শোনা যায়, ‘ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি...
পোস্টে হানজালা লেখেন, ‘রাশেদ খান আমাকে চিড়িয়াখানায় দেখতে নিতে চায়। আমি তো যাবই, তবে থাকব বাঘের সাথে– বাঘ অন্তত নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত না! আর রাশেদ খানকে রেখে আসব ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের...
ডা. শফিকুর রহমান বলেন, এই বিপ্লব কোনও দলকে ক্ষমতায় বসানোর জন্য নয় কিংবা কোনো গোষ্ঠী এবং পরিবারকে তোষামোদ করার জন্য নয়। বরং পৃথিবীর বুকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্যই হবে...
ডিএমপি কমিশনার জানান, নিষিদ্ধ দলটির নেতারা বা কর্মীরা যেন কোনো নাশকতা করতে না পারে তাই ৩ দিনের বিশেষ নিরাপত্তা নিয়েছিল ডিএমপি। বিভিন্ন মেস ও হোটেলে তল্লাশি করা হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে...
মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহের ‘খুনের রহস্য’ উদঘাটনে কবর থেকে তাঁর দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল করেছেন আদালত। মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে...
জনপ্রিয় নৃত্যপরিচালক ও চলচ্চিত্র অভিনেতা জাকির হোসেন মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে জেলা সদরসহ বিভিন্ন উপজেলা ঘুরে কোথাও আওয়ামী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর