শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আপাতত অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান থাকলেও এখনো কোনো অগ্রগতি হয়নি। পাশাপাশি চীনের সঙ্গে সহযোগিতা ও পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়েও কথা বলেন তিনি।

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৬:১২ পিএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনার বিষয়ে আপাতত অগ্রগতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনাকে ভারত থেকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে আপাতত এর কোনো অগ্রগতি নেই।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিশ্বের সব দেশের সাথেই ভালো সম্পর্ক চায় বাংলাদেশ, কোনো একটি দেশের সাথে সম্পর্ক নিবিড় হলে তৃতীয় দেশের সেই সম্পর্ক নিয়ে ভাবার কোনো সুযোগ নেই। চীনের সঙ্গে ২+২ মেকানিজম এবং অর্থনৈতিক করিডরের বিষয়টি পর্যালোচনা পর্যায়ে রয়েছে।’

 ১০ দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ আরেক ধাপ এগিয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের অংশ নিতে যাওয়া দুই দেশের সুসম্পর্কের প্রতিফলন বলেও জানান তিনি। 

 

সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হয়েছে। তিন অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে ১০ বছর করে সাজা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে জয়ী হওয়া মোহাম্মদ আসলাম চৌধুরী সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে পারছেন না।
প্রস্তাবিত মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডরের বিষয়টি এখনও আলোচনা পর্যায়েই আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর মিয়ানমার ও চীন সফর নিয়ে পররাষ্ট্র...
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে হেনস্তার বিষয়ে দিল্লির ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ বলেও আখ্যা...
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময়ে হাজার মাইল সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ। তিনি তথ্য ব্যবস্থাপনায় মহাপরিকল্পনার প্রয়োজনীয়তার পাশাপাশি গুজব ও তথ্য...
কুড়িগ্রামের অন্তত ৩৬টি পয়েন্টে ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। এর মধ্যে কেবল ভুরুঙ্গামারীতেই বিলীন হয়েছে অন্তত ৩০টি বাড়ি। ভাঙনের শঙ্কায় রয়েছে আরও ২০০ পরিবার। 
বাংলাদেশিদের জন্য ভারতীয় ভ্রমণ ভিসা পুনরায় চালু হওয়ায় আশাবাদী কলকাতার ব্যবসায়ীরা। তাদের দাবি, গত দুই বছরে ব্যবসা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভিসা চালু হওয়ায় পর্যটন ও বাণিজ্যে আবার গতি ফিরবে বলে আশা...
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বহির্বিভাগে রোগীদের প্রচণ্ড চাপ থাকলেও বেলা গড়ালেও দেখা মিলছিল না চিকিৎসকদের। শুধু এ বিভাগ নয়, অনেক বিভাগের চিকিৎসকই সময় মতো আসেন না। ফলে ভোগান্তির...
লোডিং...

এলাকার খবর