শাপলা চত্বরে হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১১:৩৫ এএম

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অভিযোগ দাখিল করা হয়।

ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিলে, নিয়মানুযায়ী এই মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও গ্রেপ্তার থাকা আসামিদের হাজির করার জন্য দিন ধার্য করে দেবেন আদালত।

মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তখনকার আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বিজিবির মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আজিজ আহমেদ, পুলিশের কয়েকজন সাবেক কর্মকর্তা ও কয়েকজন সাংবাদিককে এই মামলার আসামি করা হয়েছে।

এদিকে সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপাসহ এই মামলার ৯ জন আসামি গ্রেপ্তার রয়েছেন। 

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে প্রসিকিউশন এ পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পেয়েছে। তবে শনাক্ত করতে পেরেছে ৫৮ জনের পরিচয়।

সাভারে জুলাই আন্দোলনের সময় ভাইরাল একটি  ভিডিওতে দেখা যায়, পুলিশের এপিসি থেকে মুমূর্ষু শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে টেনে হিঁচড়ে ফেলে দিচ্ছেন পুলিশের এক সদস্য। পরে তাকে হত্যা করা হয়। প্রসিকিউশন জানায়,...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যুক্তরাজ্যে অবস্থানকালে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন—এমন কোনো তথ্য মন্ত্রণালয় বা বাংলাদেশ মিশনের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একই...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সেনা হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ...
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার থাকা সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন এ দর নির্ধারণ করেছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বয়স আনুমানিক ৫৮ ও ৬০ বছর।
ঢাকা-আরিচা মহাসড়কের যানজট কমাতে তৈরি করা হয়েছিল সরাসরি চলাচলের লেনের রাস্তা। কিন্তু ধামরাই অংশের এই লেনই এখন পরিণত হয়েছে দুর্ঘটনার ফাঁদে। দু-পাশে কংক্রিটের দেয়াল আর মাঝখানে কোনো বিভাজক না থাকায়...
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় দুজন নিহত ও এক শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ হামলা হয় বলে রয়টার্স জানিয়েছে।
লোডিং...

এলাকার খবর