শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় হাসিনাকে গ্রেপ্তারে পরোয়ানা

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১২:৪৫ পিএম

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ সোমবার ট্রাইব্যুনাল-১ এ অভিযোগ দাখিল করা হয়। দুপুরে অভিযোগ আমলে নেন আদালত। পরে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তখনকার আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বিজিবির মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আজিজ আহমেদ, পুলিশের কয়েকজন সাবেক কর্মকর্তা ও কয়েকজন সাংবাদিককে এই মামলার আসামি করা হয়েছে।

এদিকে সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপাসহ এই মামলার ৯ জন আসামি গ্রেপ্তার রয়েছেন। 

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে প্রসিকিউশন এ পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পেয়েছে। তবে শনাক্ত করতে পেরেছে ৫৮ জনের পরিচয়।

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
কক্সবাজারের টেকনাফে পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। আজ রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই প্রতিবেদন...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যুক্তরাজ্যে অবস্থানকালে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন—এমন কোনো তথ্য মন্ত্রণালয় বা বাংলাদেশ মিশনের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একই...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সেনা হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ...
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে হবে। কে মনোনয়ন পাবেন সে বিষয়ে দল সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ...
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ দেশের সমুদ্র বন্দরের জন্য জারি করা বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোসহ উত্থাপন করা দাবি না মানলে আগামী ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন...
জানা গেছে, ‘Day 1s’ সিরিজে ব্রিটিশ ফুটবলের বাস্তব চিত্র তুলে ধরা হবে। সাম্প্রতিক সময়ের ফুটবলভিত্তিক কমেডি সিরিজগুলোর মতো হালকা গল্প নয়, বরং ফুটবল দুনিয়ার ভেতরের নানা জটিলতা ও বাস্তব বিষয় উঠে আসবে...
লোডিং...

এলাকার খবর