যুক্তরাষ্ট্র থেকে প্রাথমিক অর্ডারের তুলনায় অতিরিক্ত বোয়িং বিমান কিনতে রাজি হয়েছে বাংলাদেশ। এ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া এই সমঝোতাকে অসাধারণ চুক্তি হিসেবে অভিহিত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর।
রোববার এক্স পোস্টে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করতে গিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বোয়িং চুক্তির বিষয়টি তুলে ধরেন গোর। বলেন, নতুন সমঝোতার আওতায় বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে ঢাকা।
এসময় গোর আরও জানান, ট্রাম্প উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি, ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ আকর্ষণ এবং মার্কিন অর্থনীতিকে চাঙা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।



