দক্ষদের বিদেশ যেতে ফোকাল পয়েন্ট গঠন করা হয়েছে: শামা ওবায়েদ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পিএম

দক্ষ বাংলাদেশিরা যেন বিদেশে যেতে পারে এবং ভুয়া তথ‍্যের মাধ‍্যমে কেউ যেন হয়রানি না হয় সেজন‍্যে একটি ফোকাল পয়েন্ট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। 

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার গঠন করার পর থেকে অভিনাসন প্রক্রিয়া সুষম সুগম করার জন্য কাজ করছে। বাংলাদেশি যারা বিদেশে যাওয়ার চেষ্টা করে তারা দালালের চক্করে পড়ে ভুয়া কাগজের জন্য বিপদে পড়ে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সংকট দূর করে স্কিলড মানুষ বিদেশে যাওয়ার ক্ষেত্রে কাজ করছে সরকার।’

তিনি বলেন, ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড হলে একজন নাগরিকদের সব তথ্য এক জায়গায় চলে আসবে। তখন দালাল চক্রের সুযোগও সংকুচিত হবে।  
তার আগ পর্যন্ত সংকট সমাধানে সরকারের বিভিন্ন দপ্তর মিলে একটা যৌথ কমিটি হবে।’

শ্যামা ওবায়েদ বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রীসহ যারা সাজাপ্রাপ্ত হয়েছে সেসব আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে কাজ চলছে। গতকাল যে রায় হয়েছে তার কাগজপত্র আনুষ্ঠানিকভাবে হাতে পেলে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগ নেবে সরকার।

তিনি আরও বলেন, ‘পলাতকদের দেশের মাটিতে ফিরিয়ে না আনা পর্যন্ত কাজ চালিয়ে যাবে সরকার।’
  
বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারের এগ্রিমো ভারত এখনো দেয়নি বলে যে ধরনের সংবাদ হচ্ছে তাতে কান না দেওয়ার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ভারত এরকম কিছু জানায়নি। অ্যাগ্রিমো যাচাই–বাছাই হতে সময় লাগে।’

 

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কোনো চাপ, টার্গেট বা পক্ষপাতিত্ব নয়, নিয়ম মেনেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। দুদকে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান...
বহুপাক্ষিক নয়, দ্বিপাক্ষিকভাবেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের আগ্রহ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দিল্লির সঙ্গে ঢাকা নতুন কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় বলেও...
রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।...
একটা সময় কৃত্রিম বুদ্ধিমত্তা মানেই ছিল মানুষের কাজ সহজ করার একটি প্রযুক্তি। এখন সেই এআই-ই এমন এক পর্যায়ে যাচ্ছে, যেখানে এর ক্ষমতা নিয়ে সতর্ক করছেন খোদ এআই গবেষকরাই। সাম্প্রতিক সময়ে...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও...
মাউন্ট এভারেস্ট আর হিমালয়ে যে বরফের রাজ্য আছে, সেটাকে বলা হয় পৃথিবীর তৃতীয় মেরু। ভয়ংকর কথা হলো, এই তৃতীয় মেরু এখন প্রচণ্ড তাপে গলছে। গবেষকরা বলছেন, শুধু বরফ গলাই নয়—হিমালয় এখন এমন এক...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত বিশেষায়িত শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন করেছেন।
লোডিং...

এলাকার খবর