সমাজব্যবস্থার জটিলতার কারণে মানুষ আনন্দ ভুলে গেছে: স্থানীয় সরকার মন্ত্রী

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

সমাজব্যবস্থায় জটিলতার কারণে মানুষ আনন্দ ভুলে গিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আজ মঙ্গলবার বিকালে নরসিংদীর শিবপুরের যোশর বাজারের আড়িয়াল খাঁ নদীর ঘাটে বাজার কমিটি আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় মঈন খান বলেন, ‘নৌকা বাইচের যে অনাবিল আনন্দ মানুষেরা উপভোগ করত, আজকের এই সমাজ ব্যবস্থায় জটিলতার কারণে মানুষ সেই আনন্দ ভুলে গিয়েছে। আজকের নৌকা বাইচের মাধ্যমে ঐতিহ্যকে পুনরুদ্ধারের যে চেষ্টা, সেই চেষ্টা ভবিষ্যতে সফল হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আবার নতুন করে রাজনৈতিক জটিলতা ও রাজনৈতিক প্রতিহিংসা থেকে মুক্ত হয়ে একটি সুন্দর ঐতিহ্যময় সরল জীবনযাপনের দিকে এগিয়ে যাবে, যার ইঙ্গিত আমাদের প্রিয় প্রধানমন্ত্রী আমাদের সামনে উপস্থাপন করেছেন। এদেশের তরুণ সমাজের দৈহিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়ন করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। আমরা লেখাপড়া ও রাজনীতির পাশাপাশি, দেশের মানুষের কল্যাণমূলক কর্মকাণ্ডসহ খেলাধুলাকে পুনরুজ্জীবিত করব।’

মন্ত্রী আরও বলেন, ‘এই ঢাকা বিভাগে নরসিংদীর সর্বস্তরের মানুষ ৯১ এ পাঁচটি আসনে বিএনপিকে বিজয়ী করে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিয়েছেন। পরবর্তীতে ৯১ থেকে শুরু করে ২০২৬, এই দীর্ঘ ৩৫ বছর পরে নরসিংদীবাসী পুনরায় আমাদের পাঁচটি আসনে জাতীয়তাবাদী শক্তি বিএনপিকে বিজয়ী করে আবার পাঁচটি আসন তারেক রহমানকে উপহার দিয়েছেন। আমরা নরসিংদীবাসী এজন্য গর্ববোধ করি। বিএনপির জাতীয়তাবাদী শক্তি টিকে রাখার পেছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অনেক। সেই দৃষ্টান্ত অনুসরণ করে এই দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।’

দু–একটা ককটেল ফুটিয়ে সরকারের কিছু করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সিলেট সফরে এসে নাগরিক সংবর্ধনা পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে মঙ্গলবার সিলেট সিটি করপোরেশনের আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করেছেন বিএনপির জেলা ও...
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাড. রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের...
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন...
অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে ডিপোর্ট করতে ৩১টি দেশের সঙ্গে একটি চুক্তির অনুমোদন করেছে আমেরিকা। অভিবাসীদের নেওয়ার বিনিময়ে এই দেশগুলোকে মোট ৪১ কোটি মার্কিন ডলার দেওয়া হবে বলে জানিয়েছে ‘দ্য ওয়াশিংটন...
কাপড় উৎপাদনের খরচ বাড়ায় লোকসান গুনছেন সিরাজগঞ্জের তাঁতিরা। বাজারে দাম না পাওয়ায় পুঁজি হারিয়ে বন্ধ হয়েছে অন্তত ১ লাখ তাঁত। তবে কর্মকর্তারা বলছেন, ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতে বেশ কিছু উদ্যোগ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর