গাইবান্ধায় জমির বিরোধে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক ১৬

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতবাড়ির ১৬ শতক জমি নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামে এ হত্যাকাণ্ড হয়। 

নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত ফেলান উদ্দিনের ছেলে। আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ শতক জমি নিয়ে মকবুল হোসেনের সঙ্গে একই গ্রামের শাহাবুদ্দিন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে ধুবনী পুলিশ তদন্ত কেন্দ্রে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিস হলেও বিরোধের মীমাংসা হয়নি।

আজ সকালে বাড়ি ফেরার পথে মকবুল হোসেনের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। এতে কয়েকজন আহত হয়। তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা ও কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযান চালান। এ সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারীসহ ১৬ জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে লাঠিসোঁটা, ধারালো ছোরা ও শাবল উদ্ধার করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৮৫টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলে বিকেল ৪টা পর্যন্ত। 
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার অন্যতম সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর গার্ড অব অনার প্রদান ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,...
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাবা-মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, বুধবার বিকেলে সিরাজদিখানের রামকৃষ্ণদী এলাকায় বাবা মেয়েকে কুপিয়ে জখম করে পরিত্যক্ত স্থানে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।
নরসিংদীতে একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে অস্ত্র, বিভিন্ন ধরনের গুলি, মাদক ও মাদক বিক্রির টাকা উদ্ধার করেছে এসআরবি-১১। আজ বৃহস্পতিবার ভোর রাত থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত শহরতলীর ঘোড়াদিয়া গ্রামের...
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরীর দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে সুরতহাল রিপোর্টে উল্লেখ করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে তদন্তের...
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী মানেই দিনভর নানা আয়োজন। এবার সেই উৎসবে বাড়তি উন্মাদনা যোগ করতে আসছেন নগরবাউল জেমস। আগামী ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত...
রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পূর্বনির্ধারিত ৭ দিনব্যাপী ‘জাতীয় যুব মেলা’ অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, গণপূর্ত মন্ত্রণালয়ের...
চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর