যাত্রীদের জন্য থার্ড টার্মিনাল খুলছে ২০২৪ এর শেষে

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১০:৩২ এএম

এ বছরের অক্টোবরে উদ্বোধন হলেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল যাত্রীরা ব্যবহার করতে পারবেন আগামী বছরের শেষের দিকে। টার্মিনালের নির্মান অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমান।

বেবিচক চেয়ারম্যান বলেন, ‘প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল। তাই এখান থেকে অর্থেরও সাশ্রয় হয়েছে।

‘আমরা আপাতত ঠিকাদারের কাছ থেকে বুঝে নেবো। এই সময়টুকু লাগবে। প্রকল্প শেষ কিন্তু ট্রান্সফার হচ্ছে। কিছু কিছু ফ্যাসিলিটি আমরা ব্যবহার শুরু করবো।’

শাহজালালের থার্ড টার্মিনাল এরই মধ্যে দৃশ্যমান। শেষ হয়েছে প্রকল্পের ৭৭ দশমিক ৫ শতাংশ কাজ। এখন চলছে সৌন্দর্য্যবর্ধন। টার্মিনালটি দেখতে অনেকটা সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের মতো। আধুনিক বিমানবন্দরের কোন সুযোগ সুবিধাই বাদ যায়নি এখানে। একসাথে ৪৬টি বোর্ডিং ব্রিজ ছাড়াও ইমিগ্রেশন বুথও করা হয়েছে ৬৪টি। এপ্রোন এলাকায় রাখা যাবে ৩৬টি উড়োজাহাজ।

বিমানবন্দরে আন্তর্জাতিক মানের সেবা পেতে গ্রাউন্ডহ্যান্ডলিং-এর দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের কাছে দেয়া হচ্ছে বলে জানান বেবিচক চেয়ারম্যান মফিদুর রহমান। তিনি বলেন, ‘অপারেশন এন্ড মেইটেন্যান্স, গ্রাউন্ড হ্যিন্ডলিং কার্গো হ্যান্ডলিং আমাদের একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র তাদের অনুরোধের প্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে তকাদের মসাধ্যমে করা হবে। তবে এটা কোনো টার্মস এন্ড কন্ডিশনে করা হবে.. এটা পিপিপির মাধ্যমে করার কথা। এটার একটা ফিজিবিলিটি স্টাডি চলছে।’

থার্ড টার্মিনাল চালু হলে আরো বেশি ফ্লাইট চালানোর অনুমতি পাবে বিমান কোম্পানিগুলো। একইসাথে কোন যাত্রী হয়রানির অভিযোগ থাকবে না বলে আশা বেবিচকের।


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ১৬ ডিসেম্বর আংশিকভাবে উদ্বোধন হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ মঙ্গলবার দুপুরে থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা জানান...
ত্রুটিমুক্ত হয়েছে ইতালির রোমে আটকা পড়া বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। ৩৫ ঘণ্টারও বেশি সময় পর যাত্রী নিয়ে ফিরছে ফ্লাইটটি। রোম থেকে ফ্লাইটটি বাংলাদেশ সময় বেলা রোববার সাড়ে ১২টার দিকে ঢাকায় পৌঁছাবে বলে...
সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’ আজ (শনিবার) থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে। আজ সকালে রিয়াদ এয়ারের প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি হযরত...
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা সরাসরি ফ্লাইট। রোববার রাত ২টা ২৯ মিনিটে ছেড়ে যায় প্রথম ফ্লাইট। বোয়িং সেভেন এইট সেভেন ড্রিমলাইনার...
বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে নিয়ে ভারত ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাবপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রাজধানীতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হামলায় শিক্ষিকা নিহতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই করা ব্যাগটি। সেইসাথে ইয়াবা ও ছিনতাইয়ে ব্যবহার করা মোটরসাইকেল...
বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ওপর চাপ কমাতে বাড়ছে ফার্নেস অয়েল নির্ভরতা। অক্টোবর পর্যন্ত তরল জ্বালানির বিদ্যুতের ব্যবহার বাড়াতে চায় সরকার। ৫০ শতাংশ বকেয়া পরিশোধের পর বেসরকারি উদ্যোক্তাদের তেমন নির্দেশনাই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর