হরতাল মোকাবিলায় প্রস্তুত আওয়ামী লীগ: বাহাউদ্দিন নাছিম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৫:২৮ পিএম

বিএনপির ডাকা আগামীকাল রোববারের হরতালে‌ ‘সন্ত্রাস’ হলে তা মোকাবিলায় তৈরি থাকতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আজ শনিবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আওয়ামী লীগের ’শান্তি সমাবেশে’ এ আহ্বান জানান তিনি।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, গণতন্ত্রকে হত্যা করার অবৈধ প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। ‌তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ করেছে।‌ রক্তাক্ত করেছে। প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ করেছে। এই সন্ত্রাসীদের আমাদের প্রতিহত করতে হবে। 
বিএনপি নির্বাচন ব্যাহত করছে অভিযোগ করে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন,‌ হরতালের‌ নামে যদি সন্ত্রাস করে তা মোকাবিলায় আপনারা তৈরি হোন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আওয়ামী লীগের ’শান্তি সমাবেশ’ শুরু হয়। বেলা দেড়টা থেকে সমাবেশের মঞ্চে বক্তব্য দিতে শুরু করেন বিভিন্ন পর্যায়ের নেতারা।

অন্যদিকে রাজধানীর নয়াপল্টনে সরকার পতনের একদফা দাবিতে মহাসমাবেশ করছিল বিএনপি। দলটির কর্মীদের একাংশ গাড়ি ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে এই মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এরই প্রেক্ষিতে আগামীকাল রোববার সকাল–সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।   

সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
বিএনপির মিত্র ও শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর আলোচনার বিস্তারিত গণমাধ্যমের...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবে রূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নরসিংদীতে আলোচনা সভায় বিএনপি নেতা খায়রুল কবির খোকন বলেছেন, জুলাইয়ের চেতনা বিএনপি সবচেয়ে বেশি হৃদয়ে ধারণ করে। তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধেও সতর্ক করেন।
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর