বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আটক

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০২:০৪ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সকাল ৯টার কিছু সময় পরে তাঁকে তাঁর গুলশানের বাসা থেকে নিয়ে যাওয়া হয়।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, 'সকালে কথা বলতে আসে ডিবি। এরপর নিচে যেয়ে বাসার সিসিটিভির ডিভাইস খুলে নেয়। পরে এসে তুলে নিয়ে যায় ডিবি ও পুলিশ। তাঁরা বলেছে, ওপরের অর্ডার আছে।'

৭৫ বছর বয়সী মির্জা ফখরুল অসুস্থ। দ্রুত তাঁকে ফেরত দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন রাহাত আরা বেগম।

পরে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে মির্জা ফখরুলকে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এর আগে আজ রোববার সকাল ৯টার দিকে শামসুদ্দিন দিদার সাংবাদিকদের জানান, 'বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর গুলশানের বাসা থেকে তুলে নিতে মহাসচিবের গুলশানের বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা।'

শনিবারের সমাবেশে পুলিশি হামলার অভিযোগে আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি। গতকাল সমাবেশের মঞ্চ থেকে হরতালের ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে জামায়াতের পক্ষ থেকেও আলাদাভাবে হরতালের ঘোষণা দেওয়া হয়।

সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
বিএনপির মিত্র ও শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর আলোচনার বিস্তারিত গণমাধ্যমের...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবে রূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নরসিংদীতে আলোচনা সভায় বিএনপি নেতা খায়রুল কবির খোকন বলেছেন, জুলাইয়ের চেতনা বিএনপি সবচেয়ে বেশি হৃদয়ে ধারণ করে। তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধেও সতর্ক করেন।
রাজধানী ঢাকায় চলতি বছরের জুন পর্যন্ত ১২২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা মাসে গড়ে ২০টি। সর্বশেষ সবুজবাগে বিএনপি কর্মী ও হাজারীবাগে এক তরুণ হত্যার ঘটনায় তদন্ত করছে পুলিশ। তবে ডিএমপির দাবি, রাজধানীর...
২০১৪ সালের ২৩ এপ্রিল ঢাকার একটি পোশাক কারখানার কর্মী ওই তরুণীকে মোবাইল ফোনে ফুসলিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিয়ে আসেন শ্যামল। সেখান থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটী...
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মিল্লাত হোসেন (৪২) নামের লক্ষ্মীপুরের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বহুতল ভবনে কাজ করার সময় ১০ তলা...
দিনাজপুরের খানসামা উপজেলায় অটোরিকশা ও গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে রুসুল করিম বাবু (৪২) নামের এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন যাত্রী আহত হয়েছেন। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর