আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু ১৭ নভেম্বর 

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৩:২০ পিএম

আগামী ১৭ নভেম্বর থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি করা শুরু হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণার পর একথা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এই তফসিলকে আওয়ামী লীগ স্বাগত জানায়।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের অনুকুল পরিবেশ আছে বলে নির্বাচন কমিশন সিডিউল ঘোষণা করেছে। ১৭ নভেম্বর জাতীয় নির্বাচনের পরিচালনা কমিটি সভা অনুষ্ঠিত হবে। সেদিন থেকেই দলের মনোনয়ন ফরম কেনা যাবে।’

কাদের বলেন, 'গণতন্ত্রকামী বাঙালির জন্য আজ গুরুত্বপূর্ণ দিন। প্রধান নির্বাচন কমিশনারের তফসিল স্বাগত জানাই। সাংবিধানিক নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশবাসীকে সুষ্ঠু নির্বাচনে সহযোগিতার জন্য আহ্বান জানাই।'

এর আগে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেন সিইসি।  তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

এদিকে এই তফসিলকে প্রত্যাখান করেছে বিএনপি। তবে দলটি এখনই নতুন করে কোনো কর্মসূচি ঘোষণা করেনি।

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংঘাত সৃষ্টি হতে পারে। সংসদে সমাধান না হলে সংঘাত রাজপথে গড়াতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার...
জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপিসহ দলটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন...
সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বুধবার দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দলটির এক সংবাদ...
সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
একটার পর একটা হামলা, একটার পর একটা বিস্ফোরণ; আর প্রতিবারই বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ। এবার ইরান একের পর এক এমন সামরিক অভিযান শুরু করেছে, যা শুধু যুক্তরাষ্ট্রকেই নয়, পুরো পশ্চিমা...
গোপালগঞ্জে আদালত চলাকালীন বিচারকের ছুড়ে দেওয়া পেপার ওয়েটের আঘাতে মাথা ফেঁটেছে এক শিক্ষানবীশ নারী আইনজীবীর। মাথায় আঘাত পাওয়া ওই আইনজীবীকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিচারকের...
দল থেকে বহিষ্কারের পর এবার সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন তাঁর গাড়িচালক। বুধবার রাজধানীর পল্লবী থানায় এ মামলাটি করা হয়। এরই মধ্যে...
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির বিপুল সম্ভাবনা থাকলেও উৎপাদন এখনো ৫ শতাংশের নিচে। বিশেষজ্ঞদের মতে, দুর্নীতি, নীতিগত দুর্বলতা ও পরিকল্পনার অভাবে খাতটির বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। সেমিনারে তারা রাজনৈতিক...
লোডিং...

এলাকার খবর