বিএনপিকে ভোটে আসতে বলে বহিষ্কার হলেন দুই নেতা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৬:৫১ পিএম

চলমান আন্দোলনে দ্বিমত পোষণ করে বিএনপিকে ভোটে আসার আহ্বান জানানোয় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকৃতরা হলেন- দলটির নির্বাহী কমিটির সদস্য অ্যাড. খন্দকার আহসান হাবিব ও ব্যারিস্টার ফকরুল ইসলাম। 

বুধবার সন্ধ্যায় দলটির সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের বহিষ্কারের তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলে হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অ্যাড. খন্দকার আহসান হাবিব ও ব্যারিস্টার ফকরুল ইসলামকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে বিকেলে মালিবাগের একটি হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চের ব্যানারে এক সংবাদ সম্মেলন করা হয়। সেখানে বহিষ্কৃত দুই নেতা বর্তমান সরকারের অধীনে বিএনপিকে নির্বাচনে যাওয়ার আহ্বান জানান। 

সংবাদ সম্মেলনে খন্দকার আহসান হাবিব বিএনপির ধ্বংসাত্মক রাজনীতির প্রতিবাদ করে জানান, নির্বাচন বর্জন একটা দলের অধিকার হতে পারে না। নির্বাচন প্রতিহত করার আন্দোলনের সঙ্গে তিনি একমত নন। এছাড়া তিনি অবরোধের নামে জ্বালাও পোড়াও না করে বিএনপিকে সংলাপে আসারও আহ্বান জানান।

১২৫ সদস্য নিয়ে গঠিত এই স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চের আহ্বায়ক আহসান হাবিব। সংবাদ সম্মেলনে তাঁর সঙ্গে ছিলেন ব্যারিস্টার ফকরুল ইসলাম।

জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপিসহ দলটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন...
সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ফেসবুকে এক নারীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। এতে দাবি করা হয়েছে, দলের পক্ষ থেকে প্রকৃত ঘটনা...
সারা দেশে উদ্বেকজনক হারে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। ময়মনসিংহ, বরিশাল ও খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় বিস্তার ঘটাচ্ছে এডিস মশাবাহিত এই রোগ। পরিস্থিতি বিবেচনায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের।
সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বুধবার দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দলটির এক সংবাদ...
বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের টানা ১১তম রাতের সামরিক হামলা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে।
গত ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি-এইডস সংক্রমণের হার বেড়েছে প্রায় ৫০০ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের ২১টি দেশের মধ্যে পাকিস্তানেই এই ভাইরাসের প্রকোপ সবচেয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর