রাষ্ট্রপতির সঙ্গে রওশনের বৈঠক

ভোটে যাবে জাপা, পুনঃতফসিলের অনুরোধ

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১২:৫৪ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এসময় তাঁর সঙ্গে দলীয় নেতারাও উপস্থিত ছিলেন।

আজ রোববার বেলা ১২টার দিকে তাঁরা বঙ্গভবনে প্রবেশ করেন। প্রতিনিধি দলে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, এরশাদ পুত্র রাহ্গির আল মাহি সাদ এরশাদ ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মো. মামুনূর রশিদ।

ঘণ্টাখানেকের বৈঠকের পর বঙ্গভবন থেকে বের হয়ে বেলা ১টার দিকে মসিউর রহমান রাঙ্গা জানান, বিরোধীদল নির্বাচনে অংশ নেবে এবং তাঁরা প্রস্তুত বলেও জানানো হয়েছে রাষ্ট্রপতিকে।

রাঙ্গা জানান, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য তফসিল কিছুটা পেছাতে আহবান জানিয়েছেন বিরোধীদলের নেতা রওশন এরশাদ। সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আয়োজনের অনুরোধ জানানো হয়েছে রাষ্ট্রপতিকে।

রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে এসব নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন রাঙ্গা।

এর আগে গত মঙ্গলবার (১৪ নভেম্বর) বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা–সে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জুলাইয়ের আন্দোলনকে তিনি সফল বা ব্যর্থ-কোনোটিই বলতে চান না; তার ভাষায়, এটি এখনো ‘অসমাপ্ত’। তার দাবি, কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে বৈষম্যবিরোধী...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় প্রার্থী বাছাইয়ে ব্যক্তিগত ইমেজ ও যোগ্যতাকে গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দলগুলো। সেপ্টেম্বর–অক্টোবর থেকে ধাপে ধাপে নির্বাচন শুরু হতে পারে।
আওয়ামী লীগের মতো একটি বড় দলের কর্মকাণ্ড নিষিদ্ধ রেখে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আজ সোমবার সকালে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স...
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীসহ সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
সিলেট বিভাগে নতুন করে হাম রোগী শনাক্ত না হলেও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর...
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া বাসা (মেস) থেকে উচ্ছ্বাস কর্মকার নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর