জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার 

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৫:৪৪ পিএম

আসন্ন জাতীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হচ্ছে শুক্রবার। জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সাক্ষাৎকার গ্রহণ চলবে রোববার পর্যন্ত। 

খন্দকার দেলোয়ার জালালী বলেন, ‘আগামী শুক্রবার থেকে বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। শুক্রবার সকাল ১০টায় রংপুর বিভাগ ও বিকাল ৩টায় নেওয়া হবে রাজশাহী বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার।’ 

এছাড়াও শনিবার সকাল ১০টা থেকে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ আর রোববার সকাল ১০টা থেকে নেওয়া হবে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার। 

খন্দকার দেলোয়ার জালালী জানান, গত সোমবার থেকে এ পর্যন্ত ১ হাজার ৭৩৭ জন জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেছেন। এরমধ্যে সোমবার ফরম বিতরণ হয়েছে ৫৫৭টি, মঙ্গলবার ৬২২টি, বুধবার ৩৩১টি এবং বৃহস্পতিবার দেওয়া হয়েছে ২২৭টি মনোনয়ন ফরম। শুক্রবারও আগ্রহীদের মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি। 

সোমবার থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করলেও শুরুতে নির্বাচনে আসা–না আসা নিয়ে দ্বিধায় ছিল জাতীয় পার্টি। গত রোববার দলটি নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। 

গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি জানান, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে, চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে নিয়ে ভারত ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাবপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রাজধানীতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
যেসব শিল্পী তাদের শিল্পকর্মের মাধ্যমে ফ্যাসিজমকে সহায়তা করেছে তারা প্রকৃত শিল্পী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘জাসাস’...
কোনো চাপ, টার্গেট বা পক্ষপাতিত্ব নয়, নিয়ম মেনেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান।  
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
স্কুলে ভর্তি হওয়ার সময় যে শিশুটির চোখে থাকে রঙিন স্বপ্ন, সেই শিশুটিই হঠাৎ করে পথ হারিয়ে ফেলছে কোথায়? যে বয়সে তার হাতে খাতা-কলম থাকার কথা, সে বয়সে সে কীভাবে যেন হারিয়ে যাচ্ছে কঠিন কোনো বাস্তবতার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর