রওশন এরশাদকে অসহযোগিতার কোনো কারণ নেই: চুন্নু

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৪৪ পিএম

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে অসহযোগিতার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

দলের চেয়ারম্যান ও মহাসচিবের অসহযোগিতার জন্য নির্বাচনে যাচ্ছেন না রওশন এরশাদ—এমন অভিযোগের জবাবে চুন্নু বলেন, ‘অসহযোগিতার কোনো কারণ নেই। রওশন এরশাদ ও তাঁর ছেলের ফরম গতকাল বুধবার রাত পর্যন্ত রেডি করে রেখেছিলাম। কেউ এসে ফরম নেন নাই।’

এর আগে গতকাল বুধবার রাতে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন করবেন না বলে জানান রওশন এরশাদ। 

সংবাদ সম্মেলনে রওশন বলেন, ‘আমি দেশ ও গণতন্ত্রের স্বার্থে ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এবারও তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছি। এই নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করেছিলাম। বর্তমান নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব সহযোগিতা না করায় দলের পরীক্ষিত নেতা–কর্মীদের মনোনয়ন প্রদান করা হয়নি। দলের নেতাদের অবমূল্যায়ন করায় নির্বাচনে আমার অংশগ্রহণ করা সম্ভব নয়।’

মুজিবুল হক বলেন, ‘এখনো বিএনপি যদি নির্বাচনে আসে, নির্বাচন কমিশনকে অনুরোধ করব যেন সময় বাড়িয়ে দেয়। আমরা একটা ভালো নির্বাচন চাই সবাইকে নিয়ে।’

জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘রওশন এরশাদকে রাজনৈতিক উপদেষ্টা বলে যিনি দাবি করেন, তিনি জাতীয় পার্টির কোনো সদস্যই না। তাই সে সহ কয়েকজনকে ফরম দেওয়ার কোনো প্রয়োজন মনে করিনি।’

কিশোরগঞ্জ-৩ আসনের টানা তিনবারের সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু দুপুরে মনোনয়নপত্র জমা দেন। এর আগে সকাল থেকেই নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলা চত্বরে আসেন।

সবকিছুতে দলীয়করণ হলে বিএনপি থেকে জাতীয়তাবাদী শব্দটা বাদ দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 
বন্যার মতো দুর্যোগ মোকাবিলায় বিএনপি নেতৃত্বাধীন সরকারকে জাতীয় পার্টির সরকারের দৃষ্টান্ত অনুসরণ করার পরামর্শ দিয়েছেন দলটির একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জুলাইয়ের আন্দোলনকে তিনি সফল বা ব্যর্থ-কোনোটিই বলতে চান না; তার ভাষায়, এটি এখনো ‘অসমাপ্ত’। তার দাবি, কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে বৈষম্যবিরোধী...
আওয়ামী লীগের মতো একটি বড় দলের কর্মকাণ্ড নিষিদ্ধ রেখে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আজ সোমবার সকালে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর