৯ মার্চ জাপার সম্মেলন: রওশন এরশাদ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৮ পিএম

আগামী ৯ মার্চ জাতীয় পার্টির (জাপা) রওশনপন্থী অংশের দশম সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের (রওশনপন্থী) চেয়ারম্যান রওশন এরশাদ। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে জাপার রওশনপন্থীদের জরুরী প্রেসিডিয়াম বৈঠকের শুরুতে এ তথ্য জানান তিনি। 

এর আগে ২ মার্চ জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণা হলেও ভেন্যু না পাওয়ায় ৯ মার্চ নতুন সম্মেলনের তারিখ ঘোষণা করলেন রওশন এরশাদ।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেন, দলের সাংগঠনিক অবস্থার ধস নেমেছে। পল্লীবন্ধুর নাম মুছে ফেলা হয়েছে। 

এসময় দলের মহাসচিব মামুনুর রশিদ বলেন, সম্মেলন করতে আইনত কোনো বাধা নেই। সংসদ আর দল আলাদা বিষয়। দলের নেতৃত্ব রওশন এরশাদের হাতেই থাকবে। আর সংসদে নেতৃত্ব দেবেন জিএম কাদের। 

মামুনুর রশিদ আরও বলেন, ৬২ জন স্বতন্ত্র এমপি জাতীয় সংসদে থাকলেও তারা কোনো প্লাটফর্ম তৈরী করতে পারেননি। জিএম কাদের ও মুজিবুল হক চুন্নু ১১ জন সদস্য নিয়ে সংসদে দায়িত্ব পালন করবেন। তবে টিকে থাকার প্রয়োজনে জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে মূল দলেই ফিরতে হবে। 

জাপা থেকে জানানো হয় এবারের কাউন্সিলে চমক থাকবে। সর্বশেষ ২০১৯ সালের ২৮ ডিসেম্বর নবম কাউন্সিল হয়। দ্বিবার্ষিক সম্মেলনের ইতিমধ্যে চার বছর হয়ে গেছে। সুতরাং সম্মেলনে নতুন কমিটি হবে বলে জানান মহাসচিব। 

 

এর আগে, দ্বাদশ নির্বাচনকালীন পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব বক্তব্য ও বিবৃতির মাধ্যমে পার্টিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন এমন অভিযোগে জিএম কাদেরকে অব্যাহতি দেওয়া হয়। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এবং প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেন।

বন্যার মতো দুর্যোগ মোকাবিলায় বিএনপি নেতৃত্বাধীন সরকারকে জাতীয় পার্টির সরকারের দৃষ্টান্ত অনুসরণ করার পরামর্শ দিয়েছেন দলটির একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
আওয়ামী লীগের মতো একটি বড় দলের কর্মকাণ্ড নিষিদ্ধ রেখে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আজ সোমবার সকালে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স...
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ভরাডুবির জন্য সরাসরি অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছে জাতীয় পার্টি। আজ রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নির্বাচন নিয়ে জাতীয় পার্টির মূল্যায়ন বিষয়ে এক...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর