জাপার রওশনপন্থীদের কমিটি ঘোষণা, কে কোন পদে

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৫:০৬ পিএম

দশম জাতীয় সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টির (রওশনপন্থী) নতুন চেয়ারম্যান হলেন হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ। আগামী ৩ বছরের জন্য জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। সেই সঙ্গে দলটির মহাসচিব হয়েছেন কাজী মামুনুর রশীদ।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে শনিবার এই সম্মেলন অনুষ্ঠিত হয়। নতুন কমিটিতে নির্বাহী চেয়ারম্যান হয়েছেন কাজী ফিরোজ রশিদ, সিনিয়র কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।

এ ছাড়া রওশনপন্থী জাপার কো চেয়ারম্যান হয়েছেন সাইদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, সাদ এরশাদ, গোলাম সারওয়ার মিলন, সুনীল শুভ রায়।

এদিকে সম্মেলনে রওশন এরশাদ বলেন, এরশাদের জাতীয় পার্টিতে কোন বিভেদ নাই, রাজনীতিতে সুস্থ ধারা বজায় রাখতে দলটির বিকল্প নেই। জাতীয় সম্মেলন না হলে দলটি হারিয়ে যেতো। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে টিকে আছে নেতা–কর্মীরা। 

এর আগে সকাল ১০টার দিকে শুরু হয় এ সম্মেলন। তবে সকাল থেকেই থেকেই রওশন এরশাদপন্থী কেন্দ্রীয় নেতারা আসতে শুরু করেন। ঢাকার বাইরে থেকেও যোগ দেন নেতা–কর্মীরা। সম্মেলনের দ্বিতীয় পর্বে দলের নতুন নেতৃত্ব নির্বাচন করার কথা রয়েছে। অনুষ্ঠান সফল করতে গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো হয়। এতে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদ ও তার শাসনামলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরা হয়েছে। 

গত ২৮ জানুয়ারি জি এম কাদেরকে অব্যাহতি দিয়ে নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করেন রওশন এরশাদ। এর কিছুদিন পর দলের জাতীয় সম্মেলনের কথা ঘোষণা করা হয়। পোস্টার, ফেস্টুন ও ব্যানার দিয়ে সাজানো হয়েছে সম্মেলনস্থল।

গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
যেসব শিল্পী তাদের শিল্পকর্মের মাধ্যমে ফ্যাসিজমকে সহায়তা করেছে তারা প্রকৃত শিল্পী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘জাসাস’...
দেশ যখনই কোনো কঠিন সংকটে পড়ে, তখন দেশের মানুষ সেই সংকট থেকে উত্তরণের দায়িত্ব বিএনপির ওপরই দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। রোববার মধ্যরাতে লালমনিরহাট জেলা বিএনপি...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
স্কুলে ভর্তি হওয়ার সময় যে শিশুটির চোখে থাকে রঙিন স্বপ্ন, সেই শিশুটিই হঠাৎ করে পথ হারিয়ে ফেলছে কোথায়? যে বয়সে তার হাতে খাতা-কলম থাকার কথা, সে বয়সে সে কীভাবে যেন হারিয়ে যাচ্ছে কঠিন কোনো বাস্তবতার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর