সেন্টুর পদত্যাগপত্র গ্রহণ করেনি জাপা

আপডেট : ১২ মার্চ ২০২৪, ১১:৫৯ এএম

জাতীয় পার্টির (রওশনপন্থী) কো-চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শফিকুল ইসলাম সেন্টু। তবে তাঁর পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেননি পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ।

অসুস্থতার কারণ উল্লেখ করে সম্মেলনের ৪৮ ঘণ্টা না পেরোতেই গতকাল সোমবার পদত্যাগ করেন সেন্টু।

তবে আজ মঙ্গলবার জাপার (রওশনপন্থী) মহাসচিব কাজী মামুনুর রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে আলোচনাক্রমে জরুরি ভিত্তিতে শীর্ষ নেতাদের সভার পরামর্শ ও সিদ্ধান্ত অনুযায়ী আপনার (শফিকুল ইসলাম সেন্টু) দেওয়া পদত্যাগপত্রটি গৃহীত হয়নি। এজন্য আপনাকে কো-চেয়ারম্যান পদে বহাল থেকে পার্টির সকল কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ করা যাচ্ছে।

চিঠিতে আরও বলা হয়েছে, পার্টির প্রতি আপনার (সেন্টু) নিবেদিত ত্যাগ চেয়ারম্যানসহ দলের শীর্ষ নেতারা কৃতজ্ঞতার সঙ্গে সব সময় স্মরণে রাখবেন। আশা করি আপনার (সেন্টু) ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে নেতাকর্মীদের আস্থা, বিশ্বাস ও সম্মানের মূল্যায়ন করবেন।

এর আগে দশম জাতীয় সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টির (রওশনপন্থী) নতুন চেয়ারম্যান হন রওশন এরশাদ। আগামী ৩ বছরের জন্য জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। সেই সঙ্গে দলটির মহাসচিব হন কাজী মামুনুর রশীদ।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে শনিবার এই সম্মেলন অনুষ্ঠিত হয়। নতুন কমিটিতে নির্বাহী চেয়ারম্যান হন কাজী ফিরোজ রশিদ, সিনিয়র কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। এ ছাড়া রওশনপন্থী জাপার কো-চেয়ারম্যান হন সাইদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, সাদ এরশাদ, গোলাম সারওয়ার মিলন, সুনীল শুভ রায়।

গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
যেসব শিল্পী তাদের শিল্পকর্মের মাধ্যমে ফ্যাসিজমকে সহায়তা করেছে তারা প্রকৃত শিল্পী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘জাসাস’...
দেশ যখনই কোনো কঠিন সংকটে পড়ে, তখন দেশের মানুষ সেই সংকট থেকে উত্তরণের দায়িত্ব বিএনপির ওপরই দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। রোববার মধ্যরাতে লালমনিরহাট জেলা বিএনপি...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
স্কুলে ভর্তি হওয়ার সময় যে শিশুটির চোখে থাকে রঙিন স্বপ্ন, সেই শিশুটিই হঠাৎ করে পথ হারিয়ে ফেলছে কোথায়? যে বয়সে তার হাতে খাতা-কলম থাকার কথা, সে বয়সে সে কীভাবে যেন হারিয়ে যাচ্ছে কঠিন কোনো বাস্তবতার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর