‘জামায়াতের রাজনীতি নিষিদ্ধ না করা সরকারের ব্যর্থতা’

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১০:০৮ এএম

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ না করাকে সরকারের ব্যর্থতা বলছে ১৪ দল শরিকেরা। এ প্রশ্নে ক্ষমতাসীনদের দ্বিধার সমালোচনা করছেন তারা। তবে এ অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ। তারা বলছে, জোটের সভায় কখনই এ নিয়ে ততটা সোচ্চার নয় শরিকেরা।

সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক গঠনতন্ত্র হওয়ায় ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধনকে অবৈধ বলে বাতিল করেন হাইকোর্ট। এর ৫ বছর পর ২০১৮ সালের ২৮ অক্টোবর তাদের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন দেয় নির্বাচন কমিশন।

তবে আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াতের দুটি আপিল ১০ বছর বিচারাধীন। এ অবস্থায় মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার কারণে দলটির রাজনীতি নিষিদ্ধের দাবি বাস্তবায়নে সরকারের স্বদিচ্ছা দেখছে না ১৪ দল শরিক জাসদ ও ওয়ার্কার্স পার্টি। তবে এ অভিযোগ মানতে নারাজ আওয়ামী লীগ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আইনি জটিলতা আছে। এই পরিস্থিতিতে আমাদের অপেক্ষা ছাড়া অন্যকিছু করার সুযোগ নেই।’

এদিকে জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘সবকিছু কোর্টের ওপর ছেড়ে দিয়ে তো রাজনীতি হয় না। রাজনীতিবীদ আমরা, আমরা সরকার চালাব, তা সবকিছু কোর্ট দিয়ে নিষ্পত্তি করব– এইটা তো ঠিক না।’

হাসানুল হক ইনু আরও বলেন, ‘জামায়াতকে নিষিদ্ধ করেনি, আমি মনে করি সরকারের সেটা একটা ব্যর্থতা।’

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আওয়ামী লীগ এ ক্ষেত্রে একটা ব্যালেন্সিং গেম খেলার চেষ্টা করে। জামায়াত চাপের মধ্যে থাকুক, কিন্তু পরিপূর্ণভাবে না থাকুক এই ধরনের একটা জায়গায় তারা (আওয়ামী লীগ) যায়।’

১৪ দলের শরিকদের বক্তব্য নিয়ে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন বলেন, ‘বিচ্ছিন্নভাবে অনেকে অনেক কথা বলতে পারেন। ১৪ দলের পক্ষ থেকে এ ধরনের কোনো কথা, কোনো আলোচনা ১৪ দলের ফোরামে কিন্তু হয়নি।’

এ বিষয়ে রাশেদ খান মেনন আরও বলেন, ‘একবার নয়, এ নিয়ে বহুবার কথা হয়েছে।’

জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা হলো আওয়ামী লীগের বয়ান। এমন মন্তব্য করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরামের আয়োজনে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে, সরকারের...
গত ১৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি জ্বালানি খাতে হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে...
সংসদের তিনটি অধিবেশনে চারবার ওয়াকআউট করেছেন বিরোধীজোটের সদস্যরা। প্রথম অধিবেশনে সাবেক রাষ্ট্রপতির ভাষণ নিয়ে এবং দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনে সরকারের বিরুদ্ধে নানা অভিযোগে সংসদ থেকে বেরিয়ে যান তারা।
বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চান না উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির উত্তর আঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একটা নরপিচাশ। শনিবার দুপুরে...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১...
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর এলাকার ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী একটি জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে শ্রমিক নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক শ্রমিক আহত হন। ​বুধবার গন্ধব্যপুর...
দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিং নিশ্চিত করতে নতুন উদ্যোগ ‘ওয়ান বাংলাদেশ, ওয়ান ইন্টারনেট’ চালু করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। এর মূল লক্ষ্য হলো সারা দেশের...
সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর