জামায়াতকে নিষিদ্ধ না করায় সরকারের সমালোচনা

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১০:০৯ এএম

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ না করাকে সরকারের ব্যর্থতা বলছে ১৪ দল শরিকেরা। এ প্রশ্নে ক্ষমতাসীনদের দ্বিধার সমালোচনা করছেন তারা। তবে এ অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ। তারা বলছে, জোটের সভায় কখনই এ নিয়ে ততটা সোচ্চার নয় শরিকেরা। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক গঠনতন্ত্র হওয়ায় ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধনকে অবৈধ বলে বাতিল করেন হাইকোর্ট। এর ৫ বছর পর ২০১৮ সালের ২৮ অক্টোবর তাদের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন দেয় নির্বাচন কমিশন। তবে আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াতের দুটি আপিল ১০ বছর বিচারাধীন। এ অবস্থায় মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার কারণে দলটির রাজনীতি নিষিদ্ধের দাবি বাস্তবায়নে সরকারের স্বদিচ্ছা দেখছে না ১৪ দল শরিক জাসদ ও ওয়ার্কার্স পার্টি। তবে এ অভিযোগ মানতে নারাজ আওয়ামী লীগ।

আরও ভিডিও দেখতে ইনডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলের লিংকটি ক্লিক করুন।

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১...
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর এলাকার ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী একটি জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে শ্রমিক নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক শ্রমিক আহত হন। ​বুধবার গন্ধব্যপুর...
দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিং নিশ্চিত করতে নতুন উদ্যোগ ‘ওয়ান বাংলাদেশ, ওয়ান ইন্টারনেট’ চালু করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। এর মূল লক্ষ্য হলো সারা দেশের...
সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর