দীপ্ত টিভির কর্মীকে খুন: দলীয় পদ স্থগিত হচ্ছে বিএনপি নেতা রবির

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৪:১৪ পিএম

বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি দলীয় পদ স্থগিত করা হচ্ছে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, হত্যা মামলার আসামি হওয়ার কারণে তাঁর দলীয় পদ স্থগিত করা হচ্ছে। 

আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান রিজভী।

গত বৃহস্পতিবার রামপুরায় ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম ওরফে তামিমকে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬ জনের নামে মামলা করেছে পরিবার। যার মধ্যে তিন নম্বর আাসামি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। এরই মধ্যে পাঁচজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। 

শুক্রবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. রুহুল কবির খান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মামুন এবং বিএনপি নেতা ও প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের কর্ণধার শেখ রবিউল আলম রবির প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্ত করে তাঁদেরও আইনের আওতায় আনা হবে।

মো. রুহুল কবির খান জানান, জমির মালিককে প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের পাঁচটি ফ্ল্যাট দেওয়ার চুক্তি থাকলেও, তারা দুটি হস্তান্তর করেছে। বাকি তিনটির মধ্যে একটি ফ্ল্যাট অবৈধভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মামুনের শ্বশুরের কাছে বিক্রি করেন শেখ রবিউল আলম রবি। ফ্ল্যাটটি তাঁরা অবৈধভাবে জবরদখল করে রেখেছিল। যা নিয়ে গত তিন বছর ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। 

এই দ্বন্দ্বের জেরে অভিযুক্তরা বৃহস্পতিবার সকালে ফ্ল্যাটে অতর্কিত হামলা করলে দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান ইসলাম ওরফে তামিম গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলেও জানান ডিএমপির এই ডিসি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতার চেষ্টা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে, আইনশৃঙ্খলা...
বিএনপি নেতৃত্বাধীন সরকার জনগণের সমস্যার সমাধান না করে ক্রেডিট নেওয়ায় ব্যস্ত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বুধবার মগবাজারে সাংবাদিকেদর সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ...
সারাদেশে ককটেল হামলার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে দায়ী করেছেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। আর এ জন্য এনসিপির এই নেতাকে গ্রেপ্তারের দাবিও...
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি যানবাহনে আগুন দেওয় ও ককটেল ছোড়ার পেছেন বর্তমান বিরোধীদল আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার জাতীয়...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর