ফেব্রুয়ারিতে আসছে ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এরপর গত ১৪ সেপ্টেম্বর আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। তখন থেকেই আলোচনা-সমালোচনা, তবে কি এই নামেই নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে।

তবে শিক্ষার্থীরা বলছেন, আগামী ফেব্রুয়ারির শেষ দিকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল। এখনও নাম চূড়ান্ত হয়নি। ফ্যাসিবাদবিরোধী সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে দল গঠনের প্রক্রিয়া চলছে। জানুয়ারির মধ্যে দেশের সব থানায় কমিটি দেওয়া হবে।

জাতীয় নাগরিক কমিটি বলছে, দল গঠন হবে ভিন্ন নামে। এখনও নাম ঠিক হয়নি। বৈষম্যহীন সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে দল গঠন হতে যাচ্ছে।

নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আকরাম হুসেইন বলেন, ‘এখানে যারা আমাদের সঙ্গে কাজ করছে এবং তারা গত ১৫-১৬ বছরে ফ্যাসিবাদ বিরোধী পরীক্ষিত শক্তি। যারা দীর্ঘসময় ফ্যাসিবাদ আন্দোলনে নানা আত্মত্যাগ করেছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে যারা লড়াই করেছে আগামী দিনে যেকোনো রাজনৈতিক পরিস্থিতিতে তারা সবচেয়ে ভালো নেতৃত্ব দিতে পারবে।’

জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন দল কাজ করবে। এরই মধ্যে ১৪৬টি থানায় কমিটি দেওয়া হয়েছে। জানুয়ারির মধ্যে সব থানায় কমিটি দেওয়ার লক্ষ্য তাদের।

নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, ‘মাঠে আমাদের দাবি জানানো থেকে শুরু করে বিভিন্ন স্টেকহোল্ডার যারা আছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করা, সেই সাথে সাংগঠনিক পরিধি বিস্তার সেটাও আমরা করার চেষ্টা করছি। এবং এই সাংগঠনিক পরিধি বিস্তার করতে গিয়ে আমাদের উপলব্ধি হয়েছে যে, এই অভ্যুত্থান পরবর্তী একটা রাজনৈতিক দলের প্রত্যাশা সকলের মধ্যে আছে।’

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নতুন দল করার আগে যথাযথ ভাবে গবেষণা করতে হবে। পরিষ্কার করতে হবে তাদের লক্ষ্য-উদ্দেশ্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, ‘শিক্ষার্থীরা চাচ্ছেন একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক দল গঠন করতে। এই অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামোও প্রশ্নসাপেক্ষ। এই অন্তর্ভুক্তিমূলক বলতে তাঁরা আসলে কী বোঝাতে চাচ্ছেন, সেটা পরিষ্কার করতে হবে।’

আত্মপ্রকাশের আগেই রাজনৈতিক দলটিকে সংগঠিত করা হবে। আর নাম ঘোষণার পর নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করা হবে বলেও জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী। সুতরাং কোনোভাবেই ফ্যাসিবাদী আমলের লুটপাট ও অরাজকতার পুনরাবৃত্তি করা যাবে না।
রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের জনগণের স্বার্থের পরিপন্থি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জামায়াত কখনও দেশের জন্য রাজনীতি করেনি। শুক্রবার বিকালে ঢাকা...
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি পরিবহন খাত ঘিরে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া যাদের মূল কাজ—সেই পুলিশই যখন নিজেদের নিরাপত্তাহীনতায় ভোগে, তখন প্রশ্ন ওঠে পুরো ব্যবস্থার ওপর। সম্প্রতি খুলনা নগরীতে ঘটে গেছে এমনই এক...
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও বিতর্কের সুযোগ থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার বিকেলে  জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির সপ্তম বৈঠক শেষে সংবাদ...
বিশ্বের বিভিন্ন দেশের শেফদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব শেফস সোসাইটিসের (ওয়ার্ল্ডশেফস) ন্যাশনাল মেম্বারশিপ পেয়েছে বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশন (বিসিএফ)। এ সদস্যপদের ফলে বাংলাদেশের...
বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর