সেনাবাহিনীর বিরুদ্ধে জনতাকে যাতে কেউ দাঁড় করিয়ে না দেয়: হাসনাত

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৪:০৮ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে, যেন সেনাবাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেউ জনতাকে দাঁড় করিয়ে না দেয়। কারণ রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠান দেশের মানুষের সম্পদ। এগুলো সংস্কার করে মানুষের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব আমরা।’  

আজ সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহিলা কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি কসবা উপজেলা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। 

এ সময় এনসিপির এই নেতা বলেন, আওয়ামী লীগের শাসনামল ছিল আইয়ামে জাহেলিয়াতের সময়। গুম, খুন, নিপীড়নসহ জাহেলিয়াতি যুগের সকল অপকর্ম বিদ্যমান ছিল আওয়ামী জাহেলিয়াতের শাসনামলে। তাই আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করে চিরকালের মতো বাংলাদেশ থেকে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

যারা আওয়ামী লীগের পুনর্বাসন চাইবে তাদেরকে শত্রু বলে গণ্য করা হবে উল্লেখ করে হাসনাত বলেন, ‘পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সাথে জাতীয় নাগরিক পার্টির সহাবস্থান থাকবে। যারা ভালো আওয়ামী লীগ ও খারাপ আওয়ামী লীগের বয়ান এখন মার্কেটে আনতে চাইছেন, আমাদের শত্রুজ্ঞান আমরা তাকেই করব যারা আওয়ামী লীগকে বন্ধুজ্ঞান করবে।’
 
রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেই উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ৫ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র–জনতার পাশে ছিল। এ অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীকে মানুষের বিরুদ্ধে অবস্থান না নিতে অনুরোধ জানান তিনি। 

হাসনাত বলেন, গত দেড় দশকে যে জুলুম হয়েছে, ডামি নির্বাচনের মাধ্যমে দিনের ভোট রাতে হয়েছে, সে সময় কোনো জেনারেল বা সচিবকে পদত্যাগ করতে দেখা যায়নি। আওয়ামী লীগ যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিয়েছে পরবর্তী বাংলাদেশে দেশের মানুষকে সাথে নিয়ে প্রতিষ্ঠানগুলোকে জনমানুষের প্রতিষ্ঠানে পরিণত করা হবে।

এসময় আওয়ামী লীগের চালানো গণহত্যার বিচার কাজ কতটুকু এগিয়েছে তা স্পষ্ট করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান হাসনাত। তিনি বলেন, একই সাথে দেশের সংস্কারের রোডম্যাপ দেশের মানুষের সামনে স্পষ্ট করতে হবে। দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার না হলে ধরে নেওয়া হবে এখনো দেশে আওয়ামী লীগের দোসররা সক্রিয় রয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার করে নাৎসি পার্টির মতো আওয়ামী লীগকেও বাংলাদেশ থেকে চিরকালের মতো নিষিদ্ধ করতে হবে।

জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যসহ সকল শ্রেণী পেশার মানুষের সম্মানে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে মনিরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, দক্ষিণাঞ্চল সংগঠক ডাক্তার আশরাফুল ইসলাম সুমন, জিহান মাহমুদ, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা উপজেলা জামাতের নায়েবে আমির শিবলী নোমান প্রমুখ।

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়ায় দেশে ফিরতে হবে ১৪০০ ছাত্র-জনতা হত্যাকারী শেখ হাসিনাকে, বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে জাতীয়...
পাচারের টাকায় ককটেল ফাটিয়ে শেখ হাসিনা দেশে ফেরার আস্ফালন দেখাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাসাস আয়োজিত...
জোর করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের  বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পাটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
ফারজানা আফরোজ নামের এক নারীর জাতীয় নাগরিক পার্ট–এনসিপিতে যোগ দেওয়ার খবরের সঙ্গে নিজের নাম জড়িয়ে যাওয়ার বিষয়ে নতুন তথ্য সামনে এনেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা...
রাজধানীর রামপুরায় চাঁদা না পেয়ে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে...
আসিয়ানের শীর্ষ সম্মেলনে মিয়ানমারের নেতাদের যোগদানে আরোপিত নিষেধাজ্ঞা শিথিলে চাপ বাড়ছে। থাইল্যান্ড, মালয়েশিয়াসহ আসিয়ানের ৫ সদস্য দেশ এই তাগিদ দিচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সামরিক অভ্যুত্থান পরবর্তী...
সাউথ আফ্রিকায় বাংলাদেশের টেস্টের পরিসংখ্যান খুব একটা ভালো নয়। ২০২২ সালের আগে তো কেউই সাদা পোশাকে সাউথ আফ্রিকায় সেঞ্চুরি করতে পারেননি। তবে ২০২২-এ মাহমুদুল হাসান জয়ের পর এবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে...
রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার জাতীয় সংসদ ভবনে দেশের বিভিন্ন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর