আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৪:৪৪ পিএম

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াতে ইসলামী। আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে-প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে এ দাবি জানানো হয়।

এ সময় দলের পক্ষ থেকে সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ বলেন, আগামী নির্বাচনে বর্তমান নির্বাচন কমিশনের উপরেই আস্থা রাখতে চায় দল। তবে নির্বাচন হতে হবে পি-আর পদ্ধতিতে। এই পদ্ধতি চালু হলে কালো টাকার প্রভাব কমবে, নমিনেশন বাণিজ্যও বন্ধ হবে। পরে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে উদ্যোগ নেয়ারও আহ্বান জানানো হয়। 

এরআগে বেলা ১১টার দিকে নির্বাচন ভবনে পৌঁছান জামায়াতের ৩ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে থাকা অন্যরা হলেন-জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।

হামিদুর রহমান আজাদ জানান, আগামী জাতীয় নির্বাচনে বর্তমান নির্বাচন কমিশনের ওপরই আস্থা রাখতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জামায়াতের।

ড. হামিদুর রহমান আজাদ বলেন, ‘পি-আর পদ্ধতিতের মধ্যে দিয়ে কালো টাকার প্রভাব কমবে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে। সর্বাধিক ভোটারদের ভোটের প্রয়োগ ঘটবে। আজকে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক বৈঠকের মধ্যে দিয়ে এটা দাবি উত্থাপন করেছি, এ পদ্ধতি যেন চালু করা হয়।’

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং প্রবাসীদের ভোটাধিকার রক্ষায় নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপের আহ্বানও জানান জামায়াতের এই নেতা। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে।

এদিকে, সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী অফিসিয়ালি প্রতীকসহ নিবন্ধন ফিরে পেয়েছে জামায়াত। এর মাধ্যমে দলটি পুনরায় তাদের রাজনৈতিক স্বীকৃতি পেল।

দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সর্বসম্মত রায়ে জামায়াতকে দলীয় প্রতীক দাঁড়িপাল্লাসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। পরবর্তীতে ৪ জুন নির্বাচন কমিশন ওই রায়ের আলোকে নীতিগত সিদ্ধান্ত নেয় এবং ২৪ জুন প্রজ্ঞাপন জারি করে তা বাস্তবায়ন করে।

‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’–কে কোরআন-সুন্নাহবিরোধী উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘এই আইনের বিল পাস করে মুসলমানদের ঈমানের ওপর আঘাত...
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চ রাজনীতির মাঠে টিকে থাকার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তাদের মতে, মূলত আলোচনায় থাকতেই এ কর্মসূচি। মাঠের রাজনীতিতে সক্রিয় থাকতে বিএনপিকেও পাল্টা কর্মসূচি...
বিরোধীদলের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘বিশ্বের নানা জায়গায় যুদ্ধের কারণে চলমান তেল সংকটের মধ্যে লংমার্চে হাজার হাজার লিটার তেলের টাকা কোথায় পান।’...
১১ দলীয় জোটের লংমার্চ জনগণ গ্রহণ করেনি উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বিএনপিকে হুংকার দেবেন না, বিএনপি শহীদ প্রেসডিন্ট জিয়াউর রহমানের দল,...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর