ঐকমত্যে অগ্রগতি নেই, শঙ্কা জুলাই সনদেও: আলী রীয়াজ

আপডেট : ৩০ জুন ২০২৫, ১০:০২ এএম

ঐকমত্য গঠনে আশানুযায়ী অগ্রগতি হয়নি, শঙ্কা দেখা দিয়েছে সময়মতো জুলাই সনদ তৈরিতেও। এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। ঐকমত্য কমিশনের চলমান দ্বিতীয় পর্যায়ের বৈঠকের সপ্তম দিন রোববার ফরেন সার্ভিস একাডেমিতে তিনি এ মন্তব্য করেন। 

এদিকে, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে অধিকাংশ দল একমত হলেও, উচ্চকক্ষের কাঠামো নিয়ে মতভেদ রয়েছে। এছাড়া, সাংবিধানিক পদে নিয়োগ কমিটির প্রস্তাব নিয়েও আপত্তি জানিয়েছে বিএনপি।

বৈঠকের শুরুতে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। তিনি জানান, জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির অঙ্গীকার করা হয়েছে। তবে ঐকমত্যের অগ্রগতি নিয়ে হতাশা রয়েছে। 

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘সার্বিক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও সত্যি কথা হচ্ছে আশাব্যাঞ্জক অগ্রগতির ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি।’ 

সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া নিয়ে মত দিয়েছেন রাজনীতিবিদরা। 


নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা আপার হাউজটাকে চাই যে এটা সংখ্যানুপাতিক হারে হোক। তাতে হয় কি এতে একটা ভ্যারিয়েশন আসে।’ 

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘১০০ সদস্যের একটি উচ্চ কক্ষ হবে এতেও আমরা একমত কিন্তু উচ্চ কক্ষের গঠন সংখ্যানুপাতিক বা মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে হবে এ বিষয়ে এখনও ঐকমত্য হয়নি।’

সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটিও চায় না বিএনপি। এতে সংস্কার চেষ্টা বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করে এনসিপি ও জামায়াত। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সব সংস্থার নিজ নিজ আইন যেগুলো আছে তার মধ্যে আমরা সংশোধনী আনি এবং সে আইনগুলোতে সংস্কার করে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা আমরা নিশ্চয়তা বিধান করি এবং সেই গঠন প্রক্রিয়াটা আরও শক্তিশালী করি।’

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আবার আমরা স্বৈরাচারের দিকে যেতে পারি আবার সেই রাজনৈতিক দুর্বৃত্তায়ন যেটা সেটার দিকে যেতে পারি। আমি মনে করি সংস্কারবিহীন একটি নির্বাচনের দিকে যদি আমরা এগিয়ে যাই সে নির্বাচন দেশের পরিবর্তন আনবে না।’

 এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘তাদের ইচ্ছামতো, মর্জি মতো দলান্ধ ব্যক্তিদের নিয়োগ দেবে, তাদের মতো করে সেই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করবে, বিরোধী মতকে দমন করবে এবং বাংলাদেশে সরকারের জবাবদিহিতা নিশ্চিতের জায়গা তৈরি হতে দেবে না এমন পরিস্থিতি বাংলাদেশে যারা তৈরি করতে চাচ্ছে, তাদের সঙ্গে বাংলাদেশের আপামর জনতার কোনো সংযোগ নেই।’

বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার সংলাপ করবে ঐকমত্য কমিশন।

পদত্যাগের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুরে পদযাত্রা শেষে এক সমাবেশে...
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংঘাত সৃষ্টি হতে পারে। সংসদে সমাধান না হলে সংঘাত রাজপথে গড়াতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার...
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ...
জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপিসহ দলটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন...
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই গভীর হচ্ছে ইরানের অর্থনৈতিক সংকট। মূল্যস্ফীতি, মুদ্রার রেকর্ড দরপতন, নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং অবকাঠামোগত ক্ষতির কারণে কঠিন হয়ে পড়েছে সাধারণ...
এবারের বিশ্বকাপেই লিওনেল মেসিকে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে শেষবার দেখা যাবে, এতদিন এ ধারণাই ছিল ভক্তদের। ৩৯ বছর বয়সেও সব সমীকরণকে বুড়ো আঙুল দেখিয়ে দুর্দান্ত পারফরম্যান্সে সবাইকে তাক...
বাংলাদেশসহ বিশ্বের ৮০টিরও বেশি দেশের পণ্যের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ছাড়াও নতুন শুল্কারোপের তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, চীন, জাপান,...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার রাজধানীতে তিনি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর