জুলাই সনদের বেশিরভাগ সুপারিশে বিএনপির দ্বিমত নেই: সালাহউদ্দিন

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৪:২৬ পিএম

জুলাই সনদের বেশিরভাগ সুপারিশে বিএনপির দ্বিমত নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী আল জিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, জুলাই সনদের ৮২৬টির মধ্যে ৫১টি সুপারিশ নিয়ে বিএনপির ভিন্ন মত আছে। সুতরাং আশা করি ঐকমত্যের ভিত্তিতে এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় সবাই একমত থাকবে। সনদ বাস্তবায়নে যে সকল প্রক্রিয়া প্রয়োজন বিএনপির পক্ষ থেকে তা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় তাঁর সঙ্গে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

নির্বাচন নিয়ে আরেক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান জানান, একটি সুন্দর দেশ গড়তে দীর্ঘ অনেকগুলো বছর সংগ্রাম করছে বিএনপি। নির্বাচনের মধ্যে সেই লক্ষ্যে পৌঁছা সম্ভব। তাছাড়া আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে বিএনপি কোনো বাধা দেখছে না বলেও জানান তিনি। তবে, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্য আরো সুস্পষ্ট করা দরকার বলে মনে করেন নজরুল ইলাম খান।

এরআগে দুপুর ১২ টায় হাটহাজারী মাদরাসায় প্রবেশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহ উদ্দিন আহমেদ। তারা প্রথমে হেফাজত ইসলামের সাবেক আমীর আল্লামা শাহ আহম্মদ শফির কবর জেয়ারত করেন। তারপর মাদরাসাটির সর্ব প্রধান শায়খুল হাদিস শেখ আহমেদ, মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাসেমীসহ হেফাজতে নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
যেসব শিল্পী তাদের শিল্পকর্মের মাধ্যমে ফ্যাসিজমকে সহায়তা করেছে তারা প্রকৃত শিল্পী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘জাসাস’...
দেশ যখনই কোনো কঠিন সংকটে পড়ে, তখন দেশের মানুষ সেই সংকট থেকে উত্তরণের দায়িত্ব বিএনপির ওপরই দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। রোববার মধ্যরাতে লালমনিরহাট জেলা বিএনপি...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।
৪০ হাজার টন লাইমস্টোন কিনতে দরপত্র আহ্বান করে পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু সন্ত্রাসীদের বাধার মুখে দরপত্রের শিডিউল ড্রপবক্সে ফেলতে পারেনি বেশিরভাগ প্রতিষ্ঠান। ঘটনার সত্যতা...
আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর নিষেধাজ্ঞা তদারকি সংক্রান্ত একটি বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।
তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর