জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচিত সরকার লাগবে: কর্নেল অলি

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ পিএম

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে নির্বাচিত সরকার লাগবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম। শনিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তরের নন্দলালপুর সামাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপির কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, ‘এই জুলাই সনদের যে বক্তব্যগুলো আছে- কথাগুলো আছে, এগুলো বাস্তবায়ন করা সম্ভব নয়। আগামী দিন যে সরকার আসবে, যারাই নির্বাচিত হবে, তাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে।’

এলডিপি প্রেসিডেন্ট বলেন, ‘যার জন্য আমরা দ্বারে দ্বারে যাচ্ছি, ভালো মানুষকে যেন সংসদে পাঠায়। যারা মানুষে দুঃখ–দুর্দশা বুঝবে। মানুষের কষ্ট লাগব হবে। সুশাসন প্রতিষ্ঠা হবে। এবং মানুষ ন্যায় বিচার পাবে। তাহলেই আমাদের এই সংস্কারগুলো কাজে আসবে।’

এনসিপি জুলাই সনদে স্বাক্ষর না দেওয়া প্রসঙ্গে কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, ‘সবাইকে উপলব্ধি করতে হবে ভালো কাজে মতামত দেওয়া জরুরি। তারা বাহিরে থাকলে বাংলাদেশের যে আমুল পরিবর্তন হবে, এটা তেমন কিছু না। সবাই একসাথে থাকলে ভালো, আর কেউ যদি ভিন্নমত পোষণ করে কোনো অসুবিধা নাই। জনগণ একসাথে থাকলেই হবে।’

এসময় বক্তব্য রাখেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, মতলবে এলডিপির সভাপতি আলাউদ্দিন প্রধান।

জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার দুপুরে রাজধানীতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে দাবি করা হয়, নতুন...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নোংরা ভাষায় টকশোতে কথা বলা ঠিক হয়নি জানিয়ে ভবিষ্যতে নিজেকে শুধরে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
ইতালির ভেনিসে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্বারা প্রখ্যাত অভিনেত্রী জুলাই যোদ্ধা বাঁধন ও তাঁর পরিবারের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এবং দোষীদের বিচারের...
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের নয়াদিল্লিতে বসতে যাচ্ছে ১৮তম ব্রিকস সম্মলেন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বরের এই সম্মেলনে অংশ অংশ নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা...
মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়া গেছে মর্মে দেওয়া বক্তব্য...
লোডিং...

এলাকার খবর