সামনে যিনি রাজা হবেন, তিনি কেন আসেন না: আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম

মায়ের অসুস্থতার মধ্যেও কেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে পারছেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। রোববার বিকেলে রাজধানীর গুলশানে এক মতবিনিময় সভায় তিনি এই প্রশ্ন তোলেন। এ সময় মঞ্জু অভিযোগ করেন, ভাড়া করা লোক নিয়ে এসে সরকার দেশ চালাচ্ছে।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘তারেক রহমানের আসতে বাধাটা কোথায়? বেগম খালেদা জিয়া অসুস্থ, সংকটাপন্ন। যিনি রাজা হবেন সামনে, তিনি আসেন না। কেন আসেন না?’

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন দলের সিনিয়র নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ‘সরকার বলছে তার আসতে কোনো বাধা নাই। তাহলে কে বাধা দিচ্ছে?’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর জোট গঠনের কথা উল্লেখ করে মঞ্জু বলেন, ‘আমরা শুরু থেকেই ঐক্যের কথা বলি। কিন্তু বর্তমান সরকার বিভাজনের রাজনীতি করছে।’

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘ভাড়া করা লোক নিয়ে এসেছে দেশের কাজ করতে। তারা বলে, করো। নির্বাচন হবে ভালো কথা। কিন্তু প্রার্থী কে হবেন তা নিয়ে রক্তপাত। প্রার্থীর বিরুদ্ধে মশাল মিছিল হচ্ছে। নির্বাচনে যাব, নাকি মরতে যাব? আইনশৃঙ্খলা কে নিয়ন্ত্রিত করবে? পুলিশের কাপড় বদলায় কিন্তু চরিত্র বদলায় কি না সেটা নিয়ে প্রশ্ন ওঠে না। এখন কেউ স্বাধীনতার কথা বলে না, এখন বলে পিটাব, মারব। সবাই বলে লুটেরা, ব্যাংক লুট করেছে। কে করেছে সেটা বলে না। ক্ষমতায় যাওয়ার পর বলে অমুক করছে।’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হত কি না তা নিয়ে সন্দেহ আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ বুধবার দুপুরে বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি পাঠাগার...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
ইতালির ভেনিসে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্বারা প্রখ্যাত অভিনেত্রী জুলাই যোদ্ধা বাঁধন ও তাঁর পরিবারের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এবং দোষীদের বিচারের...
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে নমনীয় হওয়ার কারণেই দলটির বিচার করা কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। আজ মঙ্গলবার সকালে...
গ্রাহকদের আরও দ্রুত, পেশাদার এবং মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে চট্টগ্রামে প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে হায়ার বাংলাদেশ। এটি প্রতিষ্ঠানটির ৬ষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার।
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব‍্যবস্থা নেয়নি বলে...
বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার সকালে উপজেলার গাজীর খেয়াঘাট এলাকায় নদীতে তিমিটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে তিমিটি দেখতে নদীর তীরে...
হাম ও উপসর্গে মাত্র ৬ মাসেই হাজার মৃত্যুর সাক্ষী হলো দেশ, যাদের প্রায় সবাই শিশু। এর আগে কখনো, ভাইরাসবাহিত এ রোগে এক বছরে এতো মৃত্যু হয়নি। আজ বুধবারও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩ জনের, একদিনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর