নির্বাচন বর্জনের ঘোষণা জাসদ ও ওয়ার্কার্স পার্টির

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের প্রধান দুই শরিক দল—জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। সোমবার পৃথক বিবৃতিতে দল দুটি বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে অংশগ্রহণ না করার এই সিদ্ধান্তের কথা জানায়। বিবিসি বাংলার এক প্রতিবেদনেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, দেশে বর্তমানে নির্বাচনের ন্যূনতম সুষ্ঠু পরিবেশ নেই। বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘ওয়ার্কার্স পার্টি সর্বোচ্চ সদিচ্ছা নিয়ে নির্বাচনে অংশগ্রহণের চেষ্টা করলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের পথে অন্তরায় সৃষ্টি করে রেখেছে। বিধায়, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘ মেয়াদে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালীন একটি হত্যা মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

অন্যদিকে, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পাঠানো বিবৃতিতে এই নির্বাচনকে ‘একতরফা’ বলে অভিহিত করা হয়েছে। জাসদ জানায়, ‘একটি অনির্বাচিত অসাংবিধানিক সরকারের চেয়ে নির্বাচিত সাংবিধানিক সরকার যেকোনো বিবেচনায় শ্রেয়। জাসদ একটি নির্বাচনমুখী দল হিসেবে অতীতেও প্রায় সব নির্বাচনে অংশ নিয়েছে। কিন্তু আসন্ন অসাংবিধানিক গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নামে এই একপাক্ষিক ও একতরফা নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করছি।’

জাসদ সভাপতি হাসানুল হক ইনু, যিনি সাবেক তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনিও বর্তমানে একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হত কি না তা নিয়ে সন্দেহ আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ বুধবার দুপুরে বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি পাঠাগার...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
ইতালির ভেনিসে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্বারা প্রখ্যাত অভিনেত্রী জুলাই যোদ্ধা বাঁধন ও তাঁর পরিবারের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এবং দোষীদের বিচারের...
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে নমনীয় হওয়ার কারণেই দলটির বিচার করা কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। আজ মঙ্গলবার সকালে...
গ্রাহকদের আরও দ্রুত, পেশাদার এবং মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে চট্টগ্রামে প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে হায়ার বাংলাদেশ। এটি প্রতিষ্ঠানটির ৬ষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার।
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব‍্যবস্থা নেয়নি বলে...
বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার সকালে উপজেলার গাজীর খেয়াঘাট এলাকায় নদীতে তিমিটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে তিমিটি দেখতে নদীর তীরে...
হাম ও উপসর্গে মাত্র ৬ মাসেই হাজার মৃত্যুর সাক্ষী হলো দেশ, যাদের প্রায় সবাই শিশু। এর আগে কখনো, ভাইরাসবাহিত এ রোগে এক বছরে এতো মৃত্যু হয়নি। আজ বুধবারও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩ জনের, একদিনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর