সরাইলের সমাবেশে তারেক রহমান 

‘ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ফজরের পর ভোটের লাইনে দাঁড়ান’

জনসভায় ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে বিএনপি ও জোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

 

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫১ এএম

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তাই ভোটারদের ভোটকেন্দ্রের সামনে ফজর নামাজ আদায় করে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

জনসভায় ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে বিএনপি ও জোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, ‘ভোটকেন্দ্রে সকালে গেলে হবে না। সবাই ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করতে হবে। কারণ অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ভোট নিয়ে। প্রবাসীদের জন্য যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, কীভাবে একটা দল সে ব্যালট পেপার দখল করেছে- দেখেছেন? এই ষড়যন্ত্র দেশের ভেতরেও চলছে। এজন্যই বলছি ফজরের নামাজ পড়তে হবে ভোটকেন্দ্রের সামনে। নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন। ধানের শীষে সীল দেবেন।’

সরকার গঠন করতে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ‘নারীদের ফ্যামিলি এবং কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। ফ্যামেলি কার্ড দিয়ে নারীদের কাছে আমাদের সহযোগিতা পৌঁছাতে চাই, যেন তারা সংসারটা সুন্দরভাবর চালাতে পারে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সার, বীজ ও কীটনাশক দেওয়া হবে।’

ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী জনসভায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে মঞ্চে উঠেন তারেক রহমান। সঙ্গে সঙ্গে নেমে মঞ্চের সামনে যারা ছিলেন তাদের সঙ্গে হাত মেলান।

তারেক রহমান ১০টা ৩৪ মিনিট থেকে বক্তব্য শুরু করে ১৯ মিনিট বক্তব্য রাখেন। সিলেট থেকে শুরু করে একাধিক জনসভায় যোগ দিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। ব্রাহ্মণবাড়িয়ায় ছিল চতুর্থ জনসভা। 

সরাইল উপজেলার কুট্টাপাড়ার মিনি স্টেডিয়ামে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। 

জনসভায় খালেদ মাহবুব ছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আসনের বিএনপি ও জোট মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান, জুনায়েদ আব্দুর রহিম সাকী, জুনায়েদ আল হাবিব, আব্দুল মান্নান ও এম এ হান্নান বক্তব্য রাখেন। বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারাও এতে বক্তব্য রাখেন। তারেক রহমান জনসভার প্রধান অতিথি ছিলেন। 

সমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর থেকেই নেতাকর্মীরা জনসভার মাঠে উপস্থিত হতে থাকে। জেলার নয় উপজেলা থেকেই নেতাকর্মীরা জনসভায় উপস্থিত হয়। তারেক রহমানের বক্তব্য শোনার জন্য দীর্ঘ সময় পর্যন্ত তারা অপেক্ষা করে। 

তারেক রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। মিডিয়ায় খবর এসেছে কীভাবে বিদেশি ভাইদের ব্যালট পেপার একটি দল দখলে নিয়েছে। এমন ষড়যন্ত্র দেশেও হচ্ছে। আগে যে নিশিরাতের নির্বাচন হয়েছিল সেটা করার চেষ্টা করা হচ্ছে। তাই আপনাদেরকে তাহজ্জুতের নামাজ আদায় করতে হবে। ফজরের সময় ভোটকেন্দ্রে চলে যেতে হবে।’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমরা কৃষি কার্ড করতে চাই। আমরা ফ্যামিলি কার্ড করতে চাই। ইমাম-মোয়াজ্জেনদের বেতন দিতে চাই। আমরাসহ জোটের যে প্রার্থী আছে তাদেরকে নির্বাচিত করতে হলে আপনাদেরকে ভোট দিতে হবে।’ 

 

বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শুক্রবার নিজের...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর