প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন প্রধানমন্ত্রী: গোলাম পরওয়ার

ক্ষমতায় এসেই প্রধানমন্ত্রী তারের বহমান জাতীর কাছে দেওয়া সবথেকে বড় প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পিএম

ক্ষমতায় এসেই প্রধানমন্ত্রী তারের বহমান জাতীর কাছে দেওয়া সবথেকে বড় প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ সোমবার বিকেলে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন উপলক্ষে আয়োজিত গণসমাবেশে এই মন্তব্য করেন তিনি।

সমাবেশে গোলাম পরওয়ার বলেন, ‘ক্ষমতায় এসেই জাতির কাছে দেওয়া সব থেকে বড় প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন প্রধানমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নের জন্য ৫ কোটি মানুষের গণভোটের রায় বাতিলের জন্য উনারা পার্লামেন্টে অর্ডিন্যান্স জারি করেছেন।’

তিনি বলেন, ‘এখনও তো এক মাস আরও তো পাঁচ বছর বাকি। আরও কত বেঈমানি, বিশ্বাসঘাতকতা করবেন, আল্লাহই ভালো জানেন।’ 

এ সময় আওয়ামী লীগ সরকারের পদত্যাগের কথা মনে করিয়ে দিলে জামায়াতের এই নেতা বলেন, ‘আপনারও যদি ক্ষমতায় গিয়ে সংখ্যাগরিষ্ঠতার জোরে কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী শাসনের দিকে আবার ধাবিত হন, তাহলে আপনাদেরকেও সেই পরিণতির কথা মনে রাখতে হবে।’ 

এ সময় তার দলের প্রার্থীর পক্ষে ভোট চান মিয়া গোলাম পরওয়ার।

কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন...
অন্তর্বর্তী সরকারের গুম প্রতিরোধ অধ্যাদেশ কার্যকরের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট ও গুম প্রতিরোধ জাতীয় কমিটি। রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে এই...
মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করে দেওয়া প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার জামায়াতের ১১ জন সংসদ সদস্য বাদী হয়ে এই রিট আবেদনটি...
দেশের উন্নয়ন ও নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলতে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।...
ঋণখেলাপিদের একের পর এক সুবিধা দেওয়ার পরও ব্যাংক খাতের খেলাপি ঋণ কমছে না। জুন প্রান্তিকে আবারও বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। মোট ঋণের যা ৩২ দশমিক ৭৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে,...
মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কা বেড়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে এক শতাংশের কাছাকাছি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া দায়িত্ব সততার সঙ্গে পালন করবেন উল্লেখ করে আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘বিগত ১৮ বছরে আমি চাইলে অনেক সুযোগ–সুবিধা নিতে পারতাম। কিন্তু কোনো লোভ–লালসায় পা দিইনি।’
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর