ছাত্রদলকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘যারা আমাদের গুপ্ত বলে তারাই গুপ্ত। যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত।’
শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের জোহান ড্রীম ভ্যালি পার্কে জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের অনেক গুপ্ত উপদেষ্টা এখন এই সরকারের মন্ত্রী।’
জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদ ও রাজপথে আন্দোলন চলবে বলেও হুশিয়ারি দেন মিয়া গোলাম পরওয়ার।
জামায়াত সেক্রেটারি অভিযোগ করে বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার পর ফলাফল প্রকাশে ইঞ্জিয়ারিং করা হয়েছে।’



