মাদক উদ্ধারে গিয়ে ঘুষ গ্রহণ, লালমনিরহাটে ৪ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১০:০৬ পিএম

মাদক উদ্ধার অভিযানে গিয়ে ১০ লাখ টাকার বিনিময়ে প্রাইভেট কারসহ মাদকের বড় চালান ধামাচাপা দেওয়ার অভিযোগে ​লালমনিরহাটের হাতীবান্ধা থানার ৪ পুলিশ অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার।

প্রত্যাহার করা পুলিশ অফিসাররা হলেন, উপ-পরিদর্শক (এসআই) তুহিন, এসআই রিমন মিয়া, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম এবং এএসআই লুৎফর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১৭ জুলাই দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধার বোর্ডের হাট বাজার এলাকায় এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালান ওই চার পুলিশ অফিসার। অভিযানে একটি সাদা প্রাইভেট কার, একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। ​তবে জব্দ করা আলামত থানায় না নিয়ে কৌশল বদলে কয়েক কিলোমিটার দূরে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হয়। সেখানে বৈঠক করে রফাদফা করে দরকষাকষির একপর্যায়ে ১০ লাখ টাকায় এ চালান ছেড়ে দেন পুলিশ অফিসাররা। তবে বৈঠকের স্থানের সিসিটিভি ফুটেজ থেকে বিষয়টি জানাজানি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ৪ অফিসারকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনা তদন্তে জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জেনেছি।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জামায়াত দলীয় সংসদ সদস্য গাজী নজরুলের অপরাধের নেপথ্য কারণের কথা বলতে গিয়ে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য, দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস...
শরীয়তপুরে পদ্মা ও মেঘনা নদীর তলদেশ ভরাটে কমেছে ইলিশ উৎপাদন। বাধাগ্রস্থ হচ্ছে নৌ চলাচলও। অসংখ্য ডুবোচর ও নাব্যতা সংকটের কারণে কমছে ইলিশের বিচরণ। এতে অর্থ ও সময় বেশি লাগায় বেড়েছে পণ্য পরিবহন খরচও। গত...
তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান চলছে। বর্তমান সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের...
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত ও চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাংগা সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। বিজিবি জানায়, শুক্রবার ভোর ৫টার দিকে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা...
ইশরাক হোসেন আরও বলেন, যে গোষ্ঠী গণমাধ্যম, অর্থ ও রাজনৈতিক পরিচয়ধারী ভাড়াটে ব্যক্তিদের ব্যবহার করে বিএনপির প্রার্থী ও ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদের কর্মকাণ্ড রাজনৈতিক ও...
রাষ্ট্রপতিকে বহাল রেখে মধু খেয়ে, আবার এখন তার বিচার দাবি করা হাস্যকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। শুক্রবার রাতে ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে এ কথা বলেন। জাতীয়...
রাজধানীর মতিঝিলের মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণে মিরাজ আহমেদ (২৩) নামে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে এ বিস্ফোরণ হয়। পরে সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে...
সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের মালিকরা ভোট বিক্রির মাধ্যমে গোলামীর জিঞ্জিরে আটকে যায়। যে কারণে তাদের ৫ বছর ঘানি টানতে হয়। সেখান থেকে বেরিয়ে আসতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর