বিএনপিকে একটি রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলার পেছনে মূল কারিগর ছিলেন বেগম খালেদা জিয়া। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে এক দোয়া মাহফিলে এ মন্তব্য করেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টন কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এসময় দলের স্থায়ী কমিটির সদস্যহ বেশকয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ক্ষমতাকে সুসময় চিন্তা না দেশের জন্য নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানান।
দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, গৃহবধূ থেকে রাজপথে লড়াই করে এদেশের মানুষের হৃদয় জয় করেন বেগম খালেদা জিয়া।
দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়ার আদর্শকে ধারণ করে সবাইকে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।



