জনগণকে স্বস্তি দিতে সরকার অব্যাহতভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। আজ সোমবার সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, জনগণকে স্বস্তি দিতে সরকার অব্যাহতভাবে কাজ করছে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভা কাজ করে যাচ্ছেন।
এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, গত ছয় মাসে বাকস্বাধীনতা রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়েছে সরকার।
দেশের নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে বলেও জানান তিনি।



