গুম আইন নিয়ে শঙ্কা, সতর্ক থাকার আহ্বান

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৯:৩৩ এএম

মানবাধিকার ও গুম প্রতিরোধে যে আইন হচ্ছে, তাতে তদন্তের নামে সত্য আড়াল হওয়ার শঙ্কা রয়ে যাবে। এতে বিচারও অনিশ্চিত হয়ে পড়ার শঙ্কা তৈরি হবে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। এ বিষয়ে সরকারকে সতর্ক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মানবাধিকার ও গুম প্রতিরোধ আইনের পর্যালোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ে এই গোলটেবিল আলোচনার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। এতে অংশ নেন রাজনীতিবিদ, আইনজীবী, মানবাধিকার কর্মী ও রাষ্ট্রবিজ্ঞানীরা। সভায় মানবাধিকার ও গুম প্রতিরোধবিষয়ক খসড়া আইনটির সমালোচনা করেন বক্তারা।

আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম বলেন, 'আমি যে মৌলিক জিনিসটা নিয়ে এত আলাপ হচ্ছিল সেটা নিয়েই বলি যে, কে বিচার করবে সেটা ভাবারই ব্যাপার। ধর্ষিত যে, সে ধর্ষকের কাছে বিচার আশা করবে এটাতো ভাবার কোনো কারণ নেই।'

এই আইন প্রসঙ্গে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, 'কেন আমরা ওয়াদা দিয়ে ওয়াদা রাখি না, সকল রাজনৈতিক দল। এখান থেকে আমরা ছোট যে রাজনৈতিক দল, আমরা বাইরে আছি ব্যাপারটা তা না, আমরা সবাই- এটি একটি জাতীয় সমস্যা। এবং এটি একটি সাংস্কৃতিক সমস্যাও।'

এনসিপি'র সদস্য সচিব আখতার হোসেন জানান, সরকার গুম সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করে নিজেদের সুবিধামতো আইন করতে গিয়ে উল্টোপথে হাঁটছে।

তিনি বলেন, 'তাদের উদ্দেশ্যই ছিল এটা, যাতে করে তারা তাদের মতো করে আইনগুলোকে তারা নির্ধারণ করতে পারেন, আইনগুলোকে তারা লিখতে পারেন। এবং আমরা তাদের কাছ থেকে সেটাই দেখলাম, যে সরকার আরও ভালো আইন আনার কথা বলে বরং আরও উল্টোপথে তারা পা বাড়িয়েছে।'    

সরকারের কিছু কাজের সমালোচনা করে রাষ্ট্র ও সমাজের নানা সমস্যার কথা তুলে ধরেন রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী। তিনি বলেন, আমি জানি না, বিএনপিকে কোন ভূতে পেয়েছে। বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা থেকে স্বাধীন, সেগুলোকে স্বাধীন রাখা অত্যন্ত জরুরি সরকারকে দায়বদ্ধ রাখার জন্য, জবাবদিহিতার জন্য। সেইগুলোকে উনারা নির্বাহী বিভাগের ভেতরে নিয়ে আসছেন। 

মানবাধিকার ও গুমের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে আরও সতর্ক থাকার পরামর্শও দেন বক্তারা।

বিএনপি নেতৃত্বাধীন সরকারপ্রদানকে বঙ্গোপসাগরের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক...
জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর একটি হোটেলে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক আলোচনা সভা করেছে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ‍্যালায়েন্স। আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা...
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রোববার সন্ধ্যায় দলটির মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিপুল টাকা ঢেলে সোশ্যাল মিডিয়া প্রচণ্ডভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করে পতিত স্বৈরাচার ফেরানো সম্ভব না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট...
নিজেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের...
হামলায় গুরুতর আহত হয়েছেন ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমান।
নোয়াখালীতে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত ছয় মাসে জেলায় পানিতে ডুবে মারা গেছে ৬৫ শিশু। শিশুদের অকাল মৃত্যুরোধে সচেতন হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে শিশুদের সাঁতার...
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গানবাজনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে পণ্ড হয়ে গেছে জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে  শহরের পশ্চিম...
লোডিং...

এলাকার খবর