গণ-অভ্যুত্থানের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ আছি: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলছেন, ‘২০২৪ এর গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা সব শক্তি, দল-মত, শ্রেণি-পেশার মানুষ আমরা ঐক্যবদ্ধ আছি। যারা শাপলা চত্বরে রক্ত ঝরিয়েছে, দাড়ি-টুপি দেখলেই জঙ্গি আখ্যা দিয়ে নির্যাতন করেছে, আলেম-ওলামাদের বুকের রক্ত ঝরিয়েছে, অসংখ্য মানুষকে নির্যাতন করেছে তাদের বাংলাদেশের জনগণ আর কোনো দিন মেনে নেবে না।’

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম

ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলছেন, ‘২০২৪ এর গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা সব শক্তি, দল-মত, শ্রেণি-পেশার মানুষ আমরা ঐক্যবদ্ধ আছি। যারা শাপলা চত্বরে রক্ত ঝরিয়েছে, দাড়ি-টুপি দেখলেই জঙ্গি আখ্যা দিয়ে নির্যাতন করেছে, আলেম-ওলামাদের বুকের রক্ত ঝরিয়েছে, অসংখ্য মানুষকে নির্যাতন করেছে তাদের বাংলাদেশের জনগণ আর কোনো দিন মেনে নেবে না।’

আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আগমন উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব  বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘অতীতে নির্যাতনকারীরা মানুষের দল, মত কিংবা শ্রেণি-পেশা বিবেচনা করেনি। তাদের মতের বিরুদ্ধে গেলেই মানুষ নির্যাতনের শিকার হয়েছে। বিশেষ করে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। শিশুদের হত্যা করা হয়েছে, অনেককে পঙ্গু করা হয়েছে, কারও চোখ তুলে নেওয়া হয়েছে। এসব নির্মম নির্যাতনের ঘটনা দেশের মানুষ ভুলে যায়নি।’

এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন–সংরক্ষিত মহিলা আসনের এমপি মমতাজ আলো, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক  আনিসুজ্জামান খান বাবু, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মাইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলসহ জেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সরকার ঐক্যের জন্য ডাকলে বিরোধী দল বসবে, তবে সেই আলোচনা জনগণের দাবি নিয়ে হতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
ফ্যাসিবাদী শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, বল প্রয়োগ করে কোনো হত্যাকাণ্ড ঘটায়নি...
দিল্লির সহযোগিতায় পশ্চিমবঙ্গের পেট্রাপোলে আওয়ামী লীগ নেতারা ভারতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে...
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে রাজনৈতিক ঐক্য সুদৃঢ় করার সুপারিশ করেছে জাতীয় নাগরিক পার্টি–এনসিপি। সেইসঙ্গে দীর্ঘমেয়াদি রোডম্যাপের তাগিদ দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর পতিত স্বৈরাচারের বিরুদ্ধে...
নিরাপত্তা শঙ্কায় আমেরিকার মন্ত্রিসভার সদস্যরা সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছেন। বর্তমানে ট্রাম্প প্রশাসনের অন্তত ৬ জন সদস্য ওয়াশিংটনে সামরিক আবাসনে থাকছেন। যা অন্য যেকোনো প্রেসিডেন্টের আমলের তুলনায়...
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের আন্দার সার এলাকায় একটি স্কুলের পাশে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এতে ৭ জন শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত এবং আহত হয়েছেন অন্তত ৯৯ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে...
দেশে ২৪ ঘণ্টায়  হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯৬১ জন এবং নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৪ জন। আজ শনিবার স্বাস্থ্য...
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজন ও হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো পৃথক সংবাদ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর